Skip to content
জুলাই 31, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ২০২০ দিল্লি দাঙ্গা: গোয়েন্দা কর্মীকে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাক্তন আপ নেতার

২০২০ দিল্লি দাঙ্গা: গোয়েন্দা কর্মীকে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাক্তন আপ নেতার

Online Desk জুলাই 31, 2026
tahir-hussain-aap.jpg

ওঙ্কার ডেস্ক: ২০২০ সালে উত্তর-পূর্ব দিল্লি উত্তাল হয়ে উঠেছিল সিএএ আন্দোলনে। সেই সময় দাঙ্গার ঘটনায় ইন্টেলিজেন্স ব্যুরোর (আইবি) কর্মী অঙ্কিত শর্মাকে খুন করা হয় বলে অভিযোগ ওঠে। শুক্রবার দিল্লির একটি আদালত সেই মামলায় আপ-এর প্রাক্তন কাউন্সিলর তাহির হোসেনকে দোষী সাব্যস্ত করে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছে। এই মামলায় বাকি দোষীদেরকেও যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শুনিয়েছে আদালত।

রায় ঘোষণার সময় আদালত এই অপরাধকে ‘অত্যন্ত গুরুতর ঘটনা’ হিসেবে অভিহিত করেছে। বিচারকের মন্তব্য, এটি সমাজকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে। তিনি বলেন, যেভাবে পুরো ঘটনা ঘটেছিল, তা সমাজকে আত্মবিশ্লেষণ করতে এবং সেই নৃশংস হত্যাকাণ্ডের প্রেক্ষাপট নিয়ে চিন্তা করতে বাধ্য করেছে।

আদালতের পর্যবেক্ষণ, অপরাধটি অত্যন্ত গুরুতর। এই মামলায় দোষী সকলের জন্যই উপযুক্ত শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। উল্লেখ্য, ২০২০ সালের ফেব্রুয়ারিতে উত্তর-পূর্ব দিল্লিতে সাম্প্রদায়িক হিংসার সময় একটি নর্দমা থেকে অঙ্কিত শর্মার দেহ উদ্ধার হয়েছিল। ২৬ বছর বয়সী ওই গোয়েন্দা কর্মীকে হত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল রাজধানীতে। সরকার পক্ষের অভিযোগ, উত্তেজিত জনতা অঙ্কিত শর্মার ওপর হামলা চালিয়ে তাঁকে হত্যা করেছিল। যদিও বিচার চলাকালীন তাহির হোসেন তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছিলেন। শুক্রবার তাঁকে এই মামলায় সাজা শোনাল আদালত।

Post Views: 14

Continue Reading

Previous: জেলার হাসপাতালগুলি পরিদর্শনে রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Next: নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

সম্পর্কিত গল্প

Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

জেলার হাসপাতালগুলি পরিদর্শনে রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়

Online Desk জুলাই 31, 2026

You may have missed

Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026
tahir-hussain-aap.jpg

২০২০ দিল্লি দাঙ্গা: গোয়েন্দা কর্মীকে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাক্তন আপ নেতার

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

জেলার হাসপাতালগুলি পরিদর্শনে রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়

Online Desk জুলাই 31, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.