Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ইরানের আলবোর্জ প্রদেশে হামলা মার্কিন-ইজরায়েলি বাহিনীর, নিহত ১৮, জখম ২৪

ইরানের আলবোর্জ প্রদেশে হামলা মার্কিন-ইজরায়েলি বাহিনীর, নিহত ১৮, জখম ২৪

Online Desk এপ্রিল 7, 2026
iran-war-d.jpg

ওঙ্কার ডেস্ক: এক মাস পেরিয়ে গেলেও এখনও ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের সংঘাত থামেনি। প্রতিদিন মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ ঘিরে উত্তেজনা বাড়ছে। মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটির আলবোর্জ প্রদেশের আবাসিক এলাকায় মার্কিন-ইজরায়েলি বিমান হামলায় দুই শিশু-সহ অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। আলবোর্জ প্রদেশের ডেপুটি গভর্নর এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, এই হামলায় জখম হয়েছেন আরও ২৪ জন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েল। সেই হামলায় মৃত্যু হয় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেই-এর। তার পর থেকে পশ্চিম এশিয়ায় যুদ্ধ ছড়িয়ে পড়ে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে পাল্টা জবাবি হামলা চালায় তেহরান। সেই সঙ্গে ইজরায়েলের ভূখণ্ডেও হামলা চালানো হয়। যুদ্ধ এক মাসের বেশি সময় পেরিয়ে যাওয়ার পর সম্প্রতি ইরানের রেভোলিউশানির গার্ডের গোয়েন্দা প্রধান মাজিদ খাদেমিকে হত্যা করেছে মার্কিন ও ইজরায়েলি বাহিনী। এইই আবহে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ১ কোটি ৪০ লক্ষ ইরানবাসী দেশের জন্য প্রাণ দিতে প্রস্তুত। তাঁদের মধ্যে রয়েছেন তিনি নিজেও।

ইরানের প্রেসিডেন্ট বলেন, ১ কোটি ৪০ লক্ষেরও বেশি ইরানি নিজেদের উৎসর্গ করার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি নিজেও একই অঙ্গীকারে বিশ্বাসী বলে তিনি জানান। তাঁর কথায়, ‘১ কোটি ৪০ লক্ষেরও বেশি গর্বিত ইরানি এখনও পর্যন্ত ইরানকে রক্ষা করতে তাঁদের জীবন উৎসর্গ করার প্রস্তুতি ঘোষণা করেছেন। আমিও ইরানের জন্য আত্মত্যাগে প্রস্তুত ছিলাম, আছি এবং থাকব।’

Post Views: 115

Continue Reading

Previous: জেলায় জেলায় ট্রাইব্যুনালের লম্বা লাইন, অশান্তি এড়াতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী
Next: বালু ভালো মন্ত্রী, ওকে ফাঁসানো হয়েছে, জ্যোতিপ্রিয়কে ‘ভালো’ সার্টিফিকেট মমতার

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.