Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বালু ভালো মন্ত্রী, ওকে ফাঁসানো হয়েছে, জ্যোতিপ্রিয়কে ‘ভালো’ সার্টিফিকেট মমতার

বালু ভালো মন্ত্রী, ওকে ফাঁসানো হয়েছে, জ্যোতিপ্রিয়কে ‘ভালো’ সার্টিফিকেট মমতার

Online Desk এপ্রিল 7, 2026
MAMATA-BALU.jpg

ওঙ্কার ডেস্কঃ রেশন দুর্নীতিতে গ্রেফতার হয়েছিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু। জেলের ঘানি টেনেছেন। রেশন দুর্নীতি নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে বাংলায়। কিন্তু বর্তমানে তিনি জামিনে মুক্ত। ২৬ এর বিধানসভা নির্বাচনে তাঁর উপর ভরসা করেছে দল। হাবড়া থেকে প্রার্থী হয়েছেন। মঙ্গলবার বারাসতের নির্বাচনী জনসভা থেকে বালুর সমর্থনেও সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলনেত্রী তাঁকে ফুল মার্কস সার্টিফিকেট দেন। জানান, “আমার সরকারে বালু যত ভালো কাজ করেছে, কেউ করতে পারেনি। ওর বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে।”
মমতা বন্দ্যোপাধ্যায় সভামঞ্চ থেকে জানান, “বালুর নামে বদনাম করেছে। কিন্তু কোনও প্রমাণ পায়নি। আসলে সিপিএম দেড় কোটি ভুয়ো নামে রেশন কার্ড তৈরি করেছিল। বালু সেটা ধরিয়েছিল। সেই কারণেই বিজেপিকে দিয়ে ওরা এটা করেছিল। ডিজিটাল রেশন কার্ড বালু করেছে। সেই রাগে ছেলেটাকে ফাঁসানো হয়েছিল।”
রাজ্যজুড়ে দলের প্রার্থীদের হয়ে প্রচার করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বারাসতে নির্বাচনী সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই উপস্থিত ছিলেন হাবড়ার প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক, অশোকনগরের প্রার্থী নারায়ণ গোস্বামী-সহ অন্যান্যরা। সেই সভা থেকেই জ্যোতিপ্রিয়কে সার্টিফিকেট দেন মমতা।

Post Views: 115

Continue Reading

Previous: ইরানের আলবোর্জ প্রদেশে হামলা মার্কিন-ইজরায়েলি বাহিনীর, নিহত ১৮, জখম ২৪
Next: সিইও ক্যাম্পবেল উইলসন পদত্যাগ করেছেন, নিশ্চিত করল এয়ার ইন্ডিয়া

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.