Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সিইও ক্যাম্পবেল উইলসন পদত্যাগ করেছেন, নিশ্চিত করল এয়ার ইন্ডিয়া

সিইও ক্যাম্পবেল উইলসন পদত্যাগ করেছেন, নিশ্চিত করল এয়ার ইন্ডিয়া

Online Desk এপ্রিল 7, 2026
AIR-CEO.jpg

ওঙ্কার ডেস্ক: নির্ধারিত মেয়াদ শেষের এক বছর আগে পদত্যাগ করেছেন এয়ার ইন্ডিয়ার সিইও ক্যাম্পবেল উইলসন। মঙ্গলবার উড়ান সংস্থার তরফে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। একটি বিবৃতিতে সংস্থার তরফে জানানো হয়েছে, আগামী দিনে তাঁর জায়গায় নতুন ব্যক্তিকে নিয়োগ করা হবে। সেই প্রক্রিয়া সম্পন্নের জন্য ইতিমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘উইলসন ২০২৪ সালে এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান এন চন্দ্রশেখরনকে জানিয়েছিলেন ২০২৬ সালে পদত্যাগ করার বিষয়টি। তখন থেকেই তিনি সংস্থার উন্নতিতে কাজ করে যাচ্ছিলেন।’ এতে আরও বলা হয়েছে, ‘তাঁর উত্তরসূরি ঘোষণা ও নিযুক্ত না হওয়া পর্যন্ত তিনি এই পদে বহাল থাকবেন।’ নিজের পদত্যাগের বিষয়ে উইলসন বলেন, এয়ার ইন্ডিয়ার বেসরকারিকরণের পর গত চার বছরে চারটি এয়ারলাইনের অধিগ্রহণ ও সফলভাবে একত্রীকরণ, সরকারি থেকে বেসরকারি খাতে রূপান্তর এবং সেই সঙ্গে নেতৃত্ব দল, কর্মী, সংস্কৃতি ও পরিচালনার পদ্ধতির নবায়ন ঘটেছে।

উল্লেখ্য, একাধিকবার এয়ার ইন্ডিয়ার পরিষেবা অতীতে প্রশ্নের মুখে পড়েছে। কখনও বিমানের নিরাপত্তা, কখনও মাঝআকাশে যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে। অপারেশন সিঁদুরের পর পাক আকাশসীমা বন্ধ থাকায় ঘুরপথে চলাচল করতে গিয়ে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়ে উড়ান সংস্থাটি। বর্তমানে পশ্চিম এশিয়ায় যুদ্ধের কারণেও তেল আভিভ-গামী বিমান পরিষেবা দীর্ঘদিন ধরে বন্ধ রেখেছে সংস্থাটি। আগামী ৩১ মে পর্যন্ত বন্ধ এই পরিষেবা বন্ধ থাকবে বলে জানানো হয়েছে এয়ার ইন্ডিয়ার তরফে। সব মিলিয়ে ক্ষতির মুখে চলছিল সংস্থাটি। সেই আবহে সিইও পদ থেকে সরে দাঁড়ালেন উইলসন।

Post Views: 109

Continue Reading

Previous: বালু ভালো মন্ত্রী, ওকে ফাঁসানো হয়েছে, জ্যোতিপ্রিয়কে ‘ভালো’ সার্টিফিকেট মমতার
Next: ঝাড়গ্রামে লোধা সবর এলাকায় প্রচারে বিজেপি প্রার্থী

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.