Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ঝাড়গ্রামে লোধা সবর এলাকায় প্রচারে বিজেপি প্রার্থী

ঝাড়গ্রামে লোধা সবর এলাকায় প্রচারে বিজেপি প্রার্থী

Online Desk এপ্রিল 7, 2026
DCSFAF.jpg

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রামঃ আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রে জোরদার হচ্ছে রাজনৈতিক প্রচার। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার প্রচারের পারদ চড়াতে মাঠে নেমেছে ভারতীয় জনতা পার্টি। লোধা সবর অধ্যুষিত ঝাড়গ্রাম পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কাঁটাবাড়ি এলাকায় প্রচারে অংশ নেন বিজেপি প্রার্থী লক্ষীকান্ত সাউ। এদিন তিনি এলাকাবাসীর সঙ্গে কথা বলে তাঁদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, স্বাধীনতার এত বছর পরেও লোধা সবর সম্প্রদায়ের বহু মানুষ চরম দুর্দশার মধ্যে জীবনযাপন করছেন। এখনও অনেক পরিবার ত্রিপলের নিচে বসবাস করছেন। পাশাপাশি পর্যাপ্ত পানীয় জল ও নিকাশি ব্যবস্থার অভাবও রয়েছে বলে অভিযোগ। এই পরিস্থিতি তুলে ধরে বিজেপি প্রার্থী প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। এরপর তিনি ঝাড়গ্রাম পুরসভার একাধিক ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে দলীয় প্রচার চালান এবং সাধারণ মানুষের সমর্থন প্রার্থনা করেন।
এদিন তিনি বলেন, ঝাড়গ্রাম পুরসভায় মানুষের কোনো উন্নতি হয় নি। খুবই দুরবস্থায় রয়েছেন তারা। সোমবারের ঝর বৃষ্টিতে রাস্তাঘাটের বেহাল অবস্থা। সরকার থেকে একটাও ঘর করে দেওয়া হয় নি। প্রধানমন্ত্রী জে আবাস যোজনার টাকা পাঠিয়েছে সেই টাকা আত্মসাৎ করেছে শাসকদলের নেতারা।

Post Views: 140

Continue Reading

Previous: সিইও ক্যাম্পবেল উইলসন পদত্যাগ করেছেন, নিশ্চিত করল এয়ার ইন্ডিয়া
Next: স্ট্যালিন ও কংগ্রেসের সঙ্গে কমিশনের যোগ! ইঙ্গিত মমতার

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.