Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • স্ট্যালিন ও কংগ্রেসের সঙ্গে কমিশনের যোগ! ইঙ্গিত মমতার

স্ট্যালিন ও কংগ্রেসের সঙ্গে কমিশনের যোগ! ইঙ্গিত মমতার

Online Desk এপ্রিল 7, 2026
MAMATA.jpg

ওঙ্কার ডেস্কঃ কমিশনের সঙ্গে বিজেপির বোঝাপড়ার কথা বলেছিলেন মমতা। এবার কমিশনের সঙ্গে কংগ্রেস ও ডিএমকে’র ‘বোঝাপড়া’ রয়েছে বলে অভিযোগ তুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় ইন্ডিয়া জোটে ভাঙনের ইঙ্গিত স্পষ্ট বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
সূত্রের খবর, সোমবার নদিয়ার নাকাশিপাড়ায় একটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মমতা বলেন, ‘বাংলায় আইন–শৃঙ্খলা যাঁরা দেখেন, তাঁদের সবাইকে তামিলনাড়ুতে পাঠিয়েছেন! এত ভাব তামিলনাড়ুর সঙ্গে? ভিতরে ভিতরে নিশ্চয়ই কংগ্রেস আর স্ট্যালিনের সঙ্গে বোঝাপড়া আছে?’
উল্লেখ্য, তৃণমূল কংগ্রেস-সহ মোট ২৮টি বিজেপি-বিরোধী দল ইন্ডিয়া জোটের শরিক। এই জোটে রয়েছে কংগ্রেস, সিপিএম, ডিএমকে-সহ একাধিক দল। বিধানসভা নির্বাচনের আগে স্ট্যালিন ও কমিশনের মধ্যে আঁতাঁতের যে অভিযোগ মমতা তুললেন তা তাৎপর্যপূর্ণ। অন্যদিকে, রাজনৈতিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, মমতা ও স্ট্যালিনের মধ্যে সুসম্পর্ক রয়েছে।
ডিএমকে ছাড়াও কংগ্রেসকেও নিশানা করেছেন তিনি। রবিবার মুর্শিদাবাদের সামশেরগঞ্জের সভাতেও তিনি ডিএমকে’র সঙ্গে কমিশনের আঁতাঁতের অভিযোগ তুলেছিলেন। সোমবারের সভা থেকে সরাসরি তিনি স্ট্যালিনের নাম উল্লেখ করেন। এছাড়াও বিশেষ ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন মমতা।

Post Views: 112

Continue Reading

Previous: ঝাড়গ্রামে লোধা সবর এলাকায় প্রচারে বিজেপি প্রার্থী
Next: সন্ত্রাসবিরোধী অভিযানে বড় সাফল্য পুলিশের, শ্রীনগরে ২ পাক জঙ্গি-সহ পাকড়াও ৫

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.