Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সন্ত্রাসবিরোধী অভিযানে বড় সাফল্য পুলিশের, শ্রীনগরে ২ পাক জঙ্গি-সহ পাকড়াও ৫

সন্ত্রাসবিরোধী অভিযানে বড় সাফল্য পুলিশের, শ্রীনগরে ২ পাক জঙ্গি-সহ পাকড়াও ৫

Online Desk এপ্রিল 7, 2026
terror.jpg

ওঙ্কার ডেস্ক: সন্ত্রাসবিরোধী অভিযানে বড় সাফল্য পেল জম্মুকাশ্মীর পুলিশ। মঙ্গলবার শ্রীনগরে পাক জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈবার সঙ্গে জড়িত দুই জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ। দুই জঙ্গি ছাড়াও সন্ত্রাসীদের সহযোগিতা করার জন্য আরও তিন জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে রয়েছেন আবদুল্লাহ ওরফে আবু হুরায়রা, প্রায় ১৬ বছর ধরে নিরাপত্তা সংস্থাগুলোর চোখকে ফাঁকি দিয়ে আসছিলেন। আরেক জনের নাম উসমান ওরফে খুবাইব, যে পাক জঙ্গি বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। শ্রীনগরের আরও যে তিন জনকে গ্রেফতার করা হয়েছে, তাঁরা হলেন মহম্মদ নাকিব ভাট, আদিল রশিদ ভাট এবং গোলাম মহম্মদ মীর। জঙ্গিদের আশ্রয় দেওয়া ও খাদ্য সরবরাহের অভিযোগে তাঁদেরকে আটক করা হয়েছে। গোয়েন্দারা জানান, জম্মুকাশ্মীরের বাইরে সক্রিয় লস্করের সহযোগী একটি নেটওয়ার্কের উপস্থিতি টের পেয়ে এই অভিযান শুরু করা হয়। জঙ্গিদের এই গ্রেফতার আন্তঃরাজ্য নেটওয়ার্ক চক্রের উন্মোচনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে দেখা হচ্ছে। নিরাপত্তা সংস্থা সূত্রে জানা গিয়েছে, এই অভিযানের অংশ হিসেবে রাজ্যজুড়ে একাধিক জায়গায় অভিযান চালানো হয়।

কেন্দ্রীয় সংস্থাগুলোর সাহায্যে পুলিশ পাঞ্জাব-সহ একাধিক জায়গায় অভিযান অব্যাহত রেখেছ। প্রাথমিক তদন্তে জানা গেছে, এই মডিউলটি বিদেশি জঙ্গিদের অর্থ জোগান-সহ বিভিন্ন সহায়তামূলক কাজের সঙ্গে জড়িত ছিল। জম্মুকাশ্মীরের বাইরেও তাদের কাজকর্ম চালাত তারা। তল্লাশি অভিযানে আপত্তিকর সামগ্রী উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।

Post Views: 80

Continue Reading

Previous: স্ট্যালিন ও কংগ্রেসের সঙ্গে কমিশনের যোগ! ইঙ্গিত মমতার
Next: ‘আজ রাতেই গোটা সভ্যতার মৃত্যু হবে’, ইরান হরমুজ প্রণালী না খোলায় চরম হুঁশিয়ারি ট্রাম্পের

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.