Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ‘আজ রাতেই গোটা সভ্যতার মৃত্যু হবে’, ইরান হরমুজ প্রণালী না খোলায় চরম হুঁশিয়ারি ট্রাম্পের

‘আজ রাতেই গোটা সভ্যতার মৃত্যু হবে’, ইরান হরমুজ প্রণালী না খোলায় চরম হুঁশিয়ারি ট্রাম্পের

Online Desk এপ্রিল 7, 2026
trump-sized.jpg

ওঙ্কার ডেস্ক: হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য তিনি ইরানকে সময়সীমা বেঁধে দিয়েছিলেন। সেই সময়সীমা শেষ হচ্ছে ইরানের সময় অনুযায়ী বুধবার ভোর ৩টে ৩০ মিনিট নাগাদ। তার আগেই আরও এক বার তেহরানকে হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, গোটা সভ্যতা নিশ্চিহ্ন হয়ে যাবে।

সমাজ মাধ্যমে এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ‘আজ রাতে একটা গোটা সভ্যতার মৃত্যু হবে। যা আর কখনও আগের অবস্থায় ফিরিয়ে আনা যাবে না। আমি চাই না এমনটা হোক, কিন্তু সম্ভবত এটাই ঘটবে।’ একই বার্তায়, ট্রাম্প ভিন্ন ইঙ্গিতও দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ইরানে শাসনব্যবস্থার পরিবর্তনের সম্ভাবনার দিকে ইঙ্গিত দিয়েছেন। ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, ‘যাইহোক, এখন যখন আমাদের সম্পূর্ণ এবং পূর্ণাঙ্গ শাসনব্যবস্থা পরিবর্তন হয়েছে, যেখানে ভিন্ন, বুদ্ধিমান এবং কম উগ্র মানসিকতার মানুষের প্রাধান্য রয়েছে, হয়তো কিছু বিপ্লবী চমৎকার ঘটনা ঘটতে পারে, কে জানে?’ তিনি আরও লেখেন, ‘আমরা আজ রাতেই তা জানতে পারব, যা বিশ্বের দীর্ঘ ও জটিল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত।’

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা করে ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র। সেই হামলায় নিহত হন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেই। তার পর থেকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ অবরুদ্ধ করে রেখেছে তেহরান। যার ফলে বিশ্বজুড়ে জ্বালানি সঙ্কটের উদ্বেগ তৈরি হয়েছে। এই আবহে এই চরম হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট।

Post Views: 126

Continue Reading

Previous: সন্ত্রাসবিরোধী অভিযানে বড় সাফল্য পুলিশের, শ্রীনগরে ২ পাক জঙ্গি-সহ পাকড়াও ৫
Next: মালদায় বিচার বিভাগীয় আধিকারিকদের উপর হামলার তীব্র নিন্দা জানাল কলকাতা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন, অভিযুক্ত আইনজীবীকে সাময়িক বরখাস্ত

সম্পর্কিত গল্প

damanpreet-kaur.jpg

কানাডায় পাঞ্জাবের তরুণীকে খুন লিভ ইন সঙ্গীর, গ্রেফতার

Online Desk জুলাই 25, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.