Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ভারতের নির্বাচনী প্রক্রিয়ায় অনুদান বন্ধ করল আমেরিকা

ভারতের নির্বাচনী প্রক্রিয়ায় অনুদান বন্ধ করল আমেরিকা

Online Desk ফেব্রুয়ারি 16, 2025
modi-trump-1280-1.jpg

ওঙ্কার ডেস্ক: ভারতে ভোটারদের নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণে উৎসাহিত করতে অনুদান দিত মার্কিন যুক্তরাষ্ট্র। এবার সেই অনুদান বন্ধ করে দিল ট্রাম্প সরকার।

বিশ্বের বিভিন্ন দেশকে নানান খাতে অনুদান দেয় মার্কিন যুক্তরাষ্ট। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় এসে সেই অর্থ বরাদ্দে কাটছাঁট শুরু করে। শুধু ভারত নয়, বাংলাদেশ নেপালের মতো দেশকেও অনুদান বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প সরকার। দ্বিতীয়বার ক্ষমতায় এসে ডোনাল্ড ট্রাম্প দক্ষতা বিষয়ক দফতরের দায়িত্ব দিয়েছেন তাঁর ঘনিষ্ঠ শিল্পপতি ইলন মাস্ককে। মাস্কের দফতর রবিবার জানিয়েছে, বিভিন্ন দেশে রাজনৈতিক কাঠামোর উন্নতিতে এবং নির্বাচনী ব্যবস্থা বাবদ তারা যে অর্থ বরাদ্দ করত, তা কাটছাঁট করা হচ্ছে। অনুদান বন্ধ করার পিছনে মাস্কের যুক্তি, মার্কিন যুক্তরাষ্ট্রের করদাতাদের দেওয়া অর্থ বিদেশের একাধিক রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য খরচ করা হবে না।

উল্লেখ্য, ভারতে ভোটারদের বুথমুখী করে তুলতে মার্কিন যুক্তরাষ্ট্র ৪৮৬ মিলিয়ন ডলার যা ভারতীয় মুদ্রায় ৪২১২ কোটি টাকারও বেশি ব্যয় করত। জো বাইডেনের কার্যকালের সময় এই প্রকল্পে ভারতের জন্য ২১ মিলিয়ন ডলার যা ভারতীয় মুদ্রায় ১৮২ কোটি টাকারও বেশি বরাদ্দ করা হয়। ভারত ছাড়াও যে দেশগুলির অনুদান বন্ধ করা হচ্ছে সেগুলি হল, বাংলাদেশ, নেপাল, মালি, সার্বিয়া, কম্বোডিয়া। অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের অনুদান বন্ধ করার বিষয়ে মুখ খোলেনি কোনও সরকারি কর্তা। তবে বিষয়টি নিয়ে পূর্ববর্তী কংগ্রেস সরকারকে নিশানা করেছেন বিজেপির নেতা অমিত মালব্য।

Post Views: 107

Continue Reading

Previous: শ্রেণিকক্ষ নেই সরকারি স্কুলে, নিজের টাকায় শ্রেণিকক্ষ প্রধান শিক্ষকের
Next: শীত বিদায়ের সাথে সাথেই বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.