Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ৩ সন্তানের মা, কবি, মার্কিন মুলুকে তাঁকে গুলি করে খুন ইমিগ্রেশন এজেন্টের

৩ সন্তানের মা, কবি, মার্কিন মুলুকে তাঁকে গুলি করে খুন ইমিগ্রেশন এজেন্টের

Online Desk জানুয়ারি 8, 2026
gun-size.jpg

ওঙ্কার ডেস্ক: তিনি কবি। মানুষকে ভালবাসার বার্তা ছড়াতেন। মার্কিন মুলুকে তিন সন্তানের সেই জননীকে গুলি করে খুন করল ইমিগ্রেশন এজেন্ট। বুধবার মিনিয়াপলিসে মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থার এক এজেন্ট ওই মহিলাকে গুলি করে খুন করে। নিহত ৩৭ বছর বয়সী কবির নাম রেনি নিকোল গুড। টুইন সিটির বাসিন্দা ছিলেন রেনি। বাড়ি থেকে কিছুটা দূরে তাঁকে গুলি করে খুন করে ঘাতক।

গুডের মা ডোনা গ্যাঙ্গার মেয়ের মৃত্যুতে ভেঙে পড়েছেন। তিনি বলেন, ‘রেনি সবচেয়ে দয়ালু মানুষদের একজন ছিলেন’। তিনি আরও বলেন, ‘সে অত্যন্ত সহানুভূতিশীল ছিল। সারাজীবন মানুষের যত্ন নিয়েছে সে। প্রেমময়, ক্ষমাশীল এবং স্নেহময়ী ছিল আমার মেয়ে। এক অসাধারণ মানুষ ছিল।’ রিপোর্ট অনুসারে রেনি নিকোল গুড তাঁর সঙ্গীর সঙ্গে মিনিয়াপলিসে থাকতেন। তিনি ছয় বছর বয়সী এক সন্তানের মা ছিলেন। গুড ২০২০ সালে ওল্ড ডমিনিয়ন বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক হন। এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ব্রায়ান হেমফিল বলেছেন, তাঁর হত্যাকাণ্ড ‘আরেকটি স্পষ্ট দৃষ্টান্ত যে আমাদের দেশে দুর্ভাগ্যবশত ভয় এবং হিংসা সাধারণ ঘটনায় পরিণত হয়েছে।’

গুড ভার্জিনিয়ার নরফোকের ওল্ড ডোমিনিয়ন ইউনিভার্সিটিতে সৃজনশীল লেখালেখি নিয়ে পড়াশোনা করেছেন। সেই সময়ে তিনি ২০২০ সালে ‘অন লার্নিং টু ডিসেক্ট ফিটাল পিগস’ কবিতার জন্য বিশ্ববিদ্যালয়ে কবিতা পুরস্কার পেয়েছিলেন। ইংরেজি বিভাগ থেকে প্রকাশিত একটি সংক্ষিপ্ত জীবনীতে বলা হয়েছে যে তিনি কলোরাডো স্প্রিংসের বাসিন্দা ছিলেন। তাঁর স্বামীর সঙ্গে একটি পডকাস্টে সহসঞ্চালকের কাজ করতেন। অবসর সময়ে সিনেমা দেখতেন ও বিভিন্ন শিল্পকর্ম তৈরি করতেন।

Post Views: 107

Continue Reading

Previous: রাশিয়া থেকে তেল কেনার অপরাধে ভারতসহ একাধিক দেশের উপর লাগতে পারে ৫০০% শুল্ক
Next: প্রথমস্থানে বাজিমাত পরশুরামের, প্রথম পাঁচেও বেশ কয়েকটি ধারাবাহিক, সেরা ১০’এ কারা?

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.