Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ‘আমাকে ভয় পাচ্ছেন ট্রাম্প’, মার্কিন প্রেসিডেন্টকে পাল্টা নিশানা মামদানির

‘আমাকে ভয় পাচ্ছেন ট্রাম্প’, মার্কিন প্রেসিডেন্টকে পাল্টা নিশানা মামদানির

Online Desk জুলাই 3, 2025
zohran-trump.jpg

ওঙ্কার ডেস্ক: বেশ কয়েক দিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মেয়র পদ প্রার্থী ভারতীয় বংশোদ্ভূত জোহারন মামদানিকে আক্রমণ করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার মার্কিন প্রেসিডেন্টকে পাল্টা নিশানা করলেন মামদানি। ডোনাল্ড ট্রাম্পকে বার্তা দিয়ে তাঁর স্পষ্ট কথা, ‘আমি আমার লড়াই থামাব না।’

নিউ ইয়র্কের হোটেল অ্যান্ড গেমিং ট্রেডস কাউন্সিলের সদর দফতরে এক সমাবেশে ভাষণ দেন জোহারন মামদানি। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে নিশানা করে বলেন, ‘আমাকে গ্রেফতার করা উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট, দেশছাড়া করার কথাও বলেছেন। শুধু তাই নয় আমার নাগরিকত্ব কেড়ে নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি।’ তাঁর আরও সংযোজন, ‘আমি প্রথম মুসলিম হিসেবে এবং প্রথম দক্ষিণ এশীয় নাগরিক হিসেবে নিউ ইয়র্কের মেয়রের দায়িত্ব নিতে চলেছে। তাই আমার সম্পর্কে ট্রাম্পের এমন মন্তব্যের কারণ খুঁজে পেয়েছি।’ তিনি বলেন, নির্বাচনী প্রচারে শ্রমজীবী মানুষের পাশে থাকার বার্তা দিলেও প্রেসিডেন্ট হয়ে ট্রাম্প তাঁদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। আমি তাঁদের পাশে থাকার দিচ্ছি বলে, মার্কিন প্রেসিডেন্ট ভয় পেয়েছেন। সম্প্রতি সমাজ মাধ্যম ট্রুথ সোশালে মার্কিন প্রেসিডেন্ট মামদানিকে, ‘বামপন্থী পাগল’ বলে আক্রমণ করেন। শুধু তাই নয়, মামদানি নিউ ইয়র্ককে ধ্বংস করে দেবে বলে মন্তব্য করেছেন ট্রাম্প।

উল্লেখ্য, ৩৩ বছর বয়সী জোহারনের জন্ম উগান্ডায়। তাঁর বাবা মাহমুদ মামদানি ভারতের গুজরাটের বাসিন্দা। অন্যদিকে তাঁর মা স্বনামধন্য পরিচালক মীরা নায়ার। বর্তমানে মামদানি নিউ ইয়র্কের কুইন্সের বাসিন্দা।

Post Views: 197

Continue Reading

Previous: মোহনবাগানের মত সিএবি নির্বাচনেও কি সৌরভ আর অভিষেকের মিলিজুলি কমিটি!
Next: বিদেশ বিভুঁইয়ে কাজে গিয়ে জঙ্গিদের হাতে অপহৃত ৩ ভারতীয়

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.