Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • আকাশযুদ্ধে ভারতকে চ্যালেঞ্জ জানাতে ‘ফতেহ্‌’ ক্ষেপণাস্ত্র’ পরীক্ষা করলো পাকিস্তান

আকাশযুদ্ধে ভারতকে চ্যালেঞ্জ জানাতে ‘ফতেহ্‌’ ক্ষেপণাস্ত্র’ পরীক্ষা করলো পাকিস্তান

Online Desk মে 5, 2025
Missile.jpg

ওঙ্কার ডেস্ক: পহেলগাঁও হত্যাকাণ্ডে উত্তপ্ত পরিস্থিতির আবহেই ফের আগুনে ঘি ঢালল ইসলামাবাদ। নিয়ন্ত্রণরেখার (এলওসি) কাছাকাছি সামরিক প্রস্তুতি নেওয়ার ইঙ্গিত আগেই মিলেছিল। এ বার সেই বার্তারই বাস্তবায়ন— সোমবার ‘ফতেহ্’ সিরিজ়ের স্বল্পপাল্লার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র (এসআরবিএম) পরীক্ষা করল পাকিস্তান সেনা।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দফতর (আইএসপিআর) জানিয়েছে, এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সেনা মহড়া ‘ইন্ডাস’-এর অঙ্গ। মাত্র ৪৮ ঘণ্টা আগে, শনিবারই পাক ফৌজ পরীক্ষা করেছিল ৪৫০ কিমি পাল্লার ‘আবদালি’ ক্ষেপণাস্ত্র। সেই সুরেরই দ্বিতীয় অধ্যায় যেন ‘ফতেহ্’-র উড়ান— যার পাল্লা ১২০ কিমি।
আইএসপিআর-এর দাবি, এই উৎক্ষেপণ সেনাবাহিনীর যুদ্ধপ্রস্তুতির অঙ্গ। ক্ষেপণাস্ত্রটির উন্নত নেভিগেশন প্রযুক্তি, নির্ভুল লক্ষ্যভেদ ক্ষমতা এবং মোতায়েনযোগ্যতার কার্যকারিতা যাচাই করতেই এই পরীক্ষা।
পাক সেনা সূত্রের দাবি, এই ‘ফতেহ্’ ক্ষেপণাস্ত্র ভারতের রুশ-নির্মিত এস-৪০০ ট্রায়াম্ফ প্রতিরক্ষা ব্যবস্থাকেও ভেদ করতে সক্ষম। কারণ, এতে রয়েছে অত্যাধুনিক কৃত্রিম উপগ্রহ-নির্ভর দিক নির্দেশক ব্যবস্থা, যা শত্রুপক্ষের রাডারে ধরা পড়া কঠিন করে তোলে।
রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সংস্থা ‘গ্লোবাল ইন্ডাস্ট্রিজ় অ্যান্ড ডিফেন্স সলিউশন’ (জিআইডিএস)-এর তৈরি এই অস্ত্র ট্রাকবাহিত মোবাইল লঞ্চার থেকে উৎক্ষেপণযোগ্য। ফলে যুদ্ধ পরিস্থিতিতে দ্রুত স্থানান্তর এবং কৌশলগত মোতায়েন সম্ভব।
এই পরিস্থিতিতে সীমান্তে দুই প্রতিবেশীর উত্তেজনা যে আরও বাড়বে, তা বলাই বাহুল্য। নিয়ন্ত্রণরেখা বরাবর সেনা মোতায়েনের গতি যে রীতিমতো বাড়বে, সে ইঙ্গিত আগেই মিলেছিল। এবার তারই বাস্তব প্রতিফলন যেন এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা।

Post Views: 101

Continue Reading

Previous: ভারত সফরের আগে ইরানের বিদেশমন্ত্রী পাকিস্তানে, শান্তির বার্তা দুই দেশকেই
Next: পুরীর ‘পবিত্র কাঠ’ কি দিঘায় ? জগন্নাথ বিগ্রহ বিতর্কে রাজেশ দয়িতাপতিকে শোকজ়, কাঠ চুরির অভিযোগে সরগরম রাজনীতি

সম্পর্কিত গল্প

lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.42.09-PM.jpeg

নবদ্বীপে মজুদ রাখা কেরোসিন গোডাউনে বিধ্বংসী আগুন

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.