Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ভারতের সেভেন সিস্টার নিয়ে ফের উস্কানি ইউনুসের ! পাকিস্তানকে বিতর্কিত মানচিত্র উপহার

ভারতের সেভেন সিস্টার নিয়ে ফের উস্কানি ইউনুসের ! পাকিস্তানকে বিতর্কিত মানচিত্র উপহার

Online Desk অক্টোবর 27, 2025
Y.jpg

ওঙ্কার ডেক্স : ভারতের সেভেন সিস্টার নিয়ে ফের উস্কানি ঢাকার। পাকিস্তানের জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জার সঙ্গে ঢাকায় সৌজন্য সাক্ষাৎ করেন মুহম্মদ ইউনুস। এই সাক্ষাতেই ফের উঠেছে কূটনৈতিক বিতর্কের ঝড়। সূত্রের খবর, জেনারেল সাহির শামশাদকে বিতর্কিত মানচিত্র উপহার দিয়েছেন ইউনুস। এখানেই বির্তকের সূত্রপাত। মানচিত্রে ভারতের উত্তর-পূর্বের রাজ্যগুলিকে বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হয়েছে। উল্লেখ্য, ভারতের সেভেন সিস্টার নিয়ে এর আগেও হুমকির সুরে কথা বলতে শোনা গেছে ইউনুসকে।

বৈঠকের পরে ইউনুস এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন। সেই পোস্টে দেখা যায়, পাক জেনারেলকে উপহার দিচ্ছেন মহম্মদ ইউনুস। সেই উপহারের মধ্যে ছিল ‘আর্ট অফ ট্রায়াম্ফ’ নামের একটি বই। এই বইয়ের প্রচ্ছদের ছবি নিয়েই শুরু হয়েছে বির্তক। প্রচ্ছদে বাংলাদেশের একটি ম্যাপ দেখানো হয়েছে। সেখানে ভারতের উত্তর-পূর্বের সাতটি রাজ্যকে বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হয়েছে। বাংলাদেশের কট্টরপন্থি ইসলামি দলগুলি দীর্ঘদিন ধরে ভারতের সেভেন সিস্টার বাংলাদেশের অংশ হিসেবে দাবি করে আসছে। এবার সেই বির্তকের আগুনে নতুন করে ঘি ঢাললেন খোদ মহম্মদ ইউনুস। এই ছবি তার প্রমাণ বলে মনে করছে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা।যদিও, ভারতের বিদেশ মন্ত্রক এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া এখন ও জানায়নি।

উল্লেখ্য, ইউনুসের মুখে ভারতের সেভেন সিস্টারের কথা নতুন নয়। বাংলাদেশের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর থেকেই বহুবার ইউনুসের মুখে শোনা গিয়েছে এই কথা। ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য বিচ্ছিন্ন করার হুমকিও দিয়েছেন তিনি। বিশেষ করে চিন সফরের সময় ইউনুস ভারতকে নিশানা করে বলেছিলেন, ‘ভারতের উত্তর-পূর্বের রাজ্যগুলি স্থলবেষ্টিত। আমরা এই অঞ্চলের সমুদ্র শাসন করি। এই অবস্থা বিশাল সম্ভাবনার সুযোগ খুলে দিচ্ছে চিনের সামনে।’ সূত্রের খবর, বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বৈঠকে আলোচনা হয়। এর মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং প্রতিরক্ষা সহযোগিতায় গুরুত্ব বৃদ্ধি পেয়েছে বলে অনুমান করা হচ্ছে। এখন ভারত বাংলাদেশের এই চালকে পাল্টা কি কূটনৈতিক চাল চালেন সেদিকে নজর সবার।

Post Views: 112

Continue Reading

Previous: ভোটকেন্দ্রে কিভাবে নিয়োগ হয় বিএলও; আসন্ন বিধানসভার নির্বাচনে তাঁদের প্রাসঙ্গিকতা কতখানি
Next: দাম নিয়ে বচসা, আইন পড়ুয়ার পেট ও আঙুল কেটে দিলেন ওষুধ দোকানের কর্মীরা

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.