Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • মার্কিন যুক্তরাষ্ট্রে ইজরায়েলপন্থী জমায়েতে হামলা, গুরুতর জখম অনেকে

মার্কিন যুক্তরাষ্ট্রে ইজরায়েলপন্থী জমায়েতে হামলা, গুরুতর জখম অনেকে

Online Desk জুন 2, 2025
20250602_094454.jpg

ওঙ্কার ডেস্ক: গাজায় যে সমস্ত ইজরায়েলি পণবন্দি রয়েছে তাদের মুক্তির দাবিতে জমায়েত করেছিল কিছু মানুষ। অভিযোগ, মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডোয় সেই জমায়েতে ফায়ার বম্ব নিয়ে হামলা করে এক ব্যক্তি। সেই হামলায় অন্তত ছয় জন গুরুতর আহত হয়েছেন। আহতদের শরীরে পোড়া ক্ষত রয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে হামলাকারীকে গ্রেফতার করেছে তদন্তকারীরা।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডোর বোল্ডারে ইজরায়েললন্থী ওই জমায়েতে অংশ নিয়েছিলেন বেশ কিছু মানুষ। রবিবার হওয়া সেই জমায়েত থেকে প্যালেস্টাইনে পণবন্দি ইজরায়েলিদের মুক্ত করার দাবি জানানো হয়। অভিযোগ, সেই সময় আচমকা এক ব্যক্তি এসে হামলা চালায়। সেই সঙ্গে স্লোগান দেয় প্যালেস্টাইনকে মুক্ত করো বলে। এই ঘটনায় তদন্ত শুরু করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম মহম্মদ সাব্রি সোলিমন। ৪৫ বছর বয়স তার। জমায়েতে হামলা চালাতে গিয়ে হামলাকারী নিজেও আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তার চিকিৎসার জন্য গ্রেফতারের পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এফবিআই এর তরফে জানানো হয়েছে ঘটনাকে সন্ত্রাসবাদী হামলা হিসেবে দেখা হচ্ছে। উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইজরায়েল ও প্যালেস্টাইনের মধ্যে যুদ্ধ চলছে। ইজরায়েলের আক্রমণ বিপর্যস্ত গাজাবাসী। প্যালেস্টাইনে তীব্র খাদ্য সঙ্কট তৈরি হয়েছে।

Post Views: 217

Continue Reading

Previous: রঙ চড়ছে ২৬শের ভোট যুদ্ধের ! সিঁদুর ইস্যুতে তৃণমূলের তিন নেত্রীর হুঁশিয়ারি
Next: ঝড়-বৃষ্টি পর আবারও গরমের দাবদাহে পুড়তে চলেছে দক্ষিণবঙ্গ

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.