Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সাইপ্রাস, কানাডা এবং ক্রোয়েশিয়া সফরে প্রধানমন্ত্রী মোদী

সাইপ্রাস, কানাডা এবং ক্রোয়েশিয়া সফরে প্রধানমন্ত্রী মোদী

Online Desk জুন 15, 2025
20250615_114642.jpg

ওঙ্কার ডেস্ক: অপারেশন সিঁদুর অভিযানের পর ত্রি দেশীয় সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার সাইপ্রাস, কানাডা এবং ক্রোয়েশিয়া সফরের উদ্দেশ্যে রওনা দেবেন ভারতের প্রধানমন্ত্রী। ত্রিদেশীয় সফরের প্রথম পর্যায়ে তিনি যাবেন সাইপ্রাস। দু’দিনের সাইপ্রাস সফর সেরে প্রধানমন্ত্রী মোদী জি৭ শীর্ষ সম্মেলনের যোগ দিতে কানাডার আলবার্তায় পৌঁছবেন আগামী ১৬ই জুন। এর পর ১৮ই জুন ক্রোয়েশিয়া পৌঁছবেন তিনি। কোন ভারতীয় প্রধানমন্ত্রীর এটিই প্রথম ক্রোয়েশিয়া সফর।

উল্লেখ্য অপারেশন সিঁদুর অভিযানের পর এই প্রথম বিদেশ সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদী। ভারতের প্রধানমন্ত্রীর এই সফর কূটনৈতিক মহলে চর্চার বিষয় হয়ে উঠেছে। বিশেষ করে খালিস্তানি ইস্যু ঘিরে কানাডার সঙ্গে ভারতের
সম্পর্কের টানাপোড়েনের পরে মোদির এই সফরে নজর রয়েছে আন্তর্জাতিক মহলের। কানাডার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সেদেশে যাচ্ছেন মোদী। সূত্রের খবর, কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে মোদির দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে। বৈঠকে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।

ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেনকোভিচের আমন্ত্রণে সে দেশে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করবেন বলে জানা গিয়েছে। বৈঠকে উটজে আসতে পারে বাণিজ্য, বিনিয়োগ, বিজ্ঞান, প্রযুক্তি, পর্যটন এবং সাংস্কৃতিক বিষয়। এই সমস্ত ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হতে পারে।

Post Views: 238

Continue Reading

Previous: মণিপুরে বিশাল অস্ত্রভাণ্ডার উদ্ধার, বড় সাফল্য নিরাপত্তাবাহিনীর
Next: শুরু হতে চলছে ‘আজও অর্ধাঙ্গিনী’ ছবির কাজ, শুভ মহরতে হাজির কলাকুশলীরা

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.