Skip to content
মার্চ 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • দুর্গাপুরে INTTUC-র ইউনিয়ন অফিস দখল নিয়ে তৃণমূল নেতাদের কাজিয়া তুঙ্গে

দুর্গাপুরে INTTUC-র ইউনিয়ন অফিস দখল নিয়ে তৃণমূল নেতাদের কাজিয়া তুঙ্গে

Online Desk জুলাই 9, 2024
d.jpg

অনসূয়া সিনহা, দুর্গাপুর:- দুর্গাপুরে আইএনটিটিইউসির অফিস দখল নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব চরমে। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার প্রধান কার্যালয় রয়েছে দুর্গাপুরের গ্যামনে। সেই কার্যালয়ের বাইরেই রয়েছে তৃণমূল শ্রমিক সংগঠন অনুমোদিত এসবিএসটিসি এমপ্লয়ীজ এন্ড ওয়ার্কার্স ইউনিয়ান অফিস। জুলাই মাসের ৫ তারিখ তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার প্রধান কার্যালয়ে স্মারকলিপি প্রদান কর্মসূচি ছিল। অভিযোগ, সেই সময় জোর করে অফিসের চাবি নিয়ে নেওয়া হয়। স্বারকলিপি প্রদানের আগের দিনেই ইউনিয়ন অফিসের চাবি নিয়ে নেওয়ার অভিযোগ কোকওভেন থানার মধ্যস্থতায় তৃণমূল শ্রমিক সংগঠনের কর্মী নয়ন মালাকারের বিরুদ্ধে। চাবি চাইতে গেলে মারধরেরও অভিযোগ তৃণমূল শ্রমিক সংগঠনের কর্মী বচ্চন সিংহের নেতৃত্বে দুষ্কৃতীদের বিরুদ্ধে।
এসবিএসটিসি এমপ্লয়েজ অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়নের কোষাধ্যক্ষ চন্দ্রনাথ মুখার্জির অভিযোগ,”২০১৪ সালে আমাদের অনুমোদন দেওয়া হয়। তারপর থেকেই আমরা এই কার্যালয় চালাচ্ছি। চাবি ফেরত দেওয়ার কথা থাকলেও আজও দেওয়া হয়নি ইউনিয়ন অফিসের চাবি। আরও অভিযোগ, স্মারকলিপি প্রদান কর্মসূচিতে তাদেরকে ডাকা হয়নি। তারপর ওই চাবি চাইতে গেলে আমাদের কর্মীদেরও মারধর করে লোকসভা নির্বাচনের আগে বিজেপির ছত্রছায়ায় থাকা বচ্চন সিং। শেষমেষ আমরা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর কাছে মেল মারফত অভিযোগ জানিয়েছি। এরপর আমরা বিধায়ক মদন মিত্রর কাছেও অভিযোগ জানাবো।”
যদিও এ বিষয়ে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি অভিজিৎ ঘটক বলেন,”যারা অভিযোগ করছেন তাদের পুনর্নবীকরণ না থাকায় বাতিল করা হয়েছে। এখন যাদের অনুমোদন রয়েছে তারাই ইউনিয়ন অফিস চালাবে।”

রাজনৈতিক মহলে গুঞ্জন, সম্প্রতি এক সিপিআইএম নেতা তৃণমূলে যোগ দিয়েছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও সিপিআইএম থেকে এসেছেন তৃণমূলে। তাই পুরোনো তৃণমূল নেতারা কিছুটা হলেও সন্দিহান। কী হতে চলেছে পরবর্তী পদক্ষেপ? কার দখলে থাকবে সংগঠন গুলোর নেতৃত্বের রাশ?

Post Views: 128

Continue Reading

Previous: হকার- বিতর্ক এবার ইংরেজবাজারে
Next: ঢোলাহাটে পুলিশের মারে যুবকের মৃত্যু ?

সম্পর্কিত গল্প

trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
KOYEL.jpg

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন বাংলার ৫ জন, নথির গেরোর হাত থেকে বাঁচলেন রাহুল সিনহাও

Online Desk মার্চ 9, 2026

You may have missed

drft.png

জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস, কলকাতাসহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা

Online Desk মার্চ 10, 2026
sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.