Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ইরান-ইজরায়েল সংঘাতে দাম বাড়ছে খনিজ তেলের

ইরান-ইজরায়েল সংঘাতে দাম বাড়ছে খনিজ তেলের

Online Desk জুন 15, 2025
20250615_160931.jpg

ওঙ্কার ডেস্ক: ইরান-ইজরায়েল সংঘাতে নতুন করে উত্তপ্ত হচ্ছে পশ্চিম এশিয়া। এই পরিস্থিতিতে দাম বেড়েছে খনিজ তেলের। যার ফলে উদ্বেগ বাড়ছে নয়াদিল্লির।

পরিসংখ্যান অনুযায়ী, ১৩ জুন ভোরে ইরানে ইজরায়েল আক্রমণ করার পরেই আন্তর্জাতিক বাজারে খনিজ তেলের দাম বৃদ্ধি হয় ন’শতাংশ। দুই দেশের মধ্যে উত্তেজনা তীব্র হলে ব্যারেল প্রতি অশোধিত তেলের দর ৯০ থেকে ৯৫ ডলার ছাড়াতে পারে বলে, আশঙ্কা বাজার পর্যবেক্ষকদের। এর প্রভাব পড়তে পারে বাণিজ্যেও। উপসাগরীয় দেশ লাগোয়া সমুদ্র বাণিজ্যের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তাও বন্ধ হতে পারে। ইরানের সীমান্তবর্তী পূর্ব ইরাক ব্যস্ততম এয়ার করিডর। এই করিডর ধরে পশ্চিমে কিংবা ইউরোপে যায় এশিয়ার কোনও দেশের বিমান। কিন্তু গুরুত্বপূর্ণ এই রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় বিকল্প পথে গন্তব্যে যাচ্ছে বিমানগুলি। যার ফলে বাড়ছে জ্বালানির খরচও।

উল্লেখ্য, ১৩ তারিখ থেকে ইজরায়েল ও ইরানের মধ্যে সংঘাত ক্রমশ বাড়ছে। তেহরানে ইজরায়েল আক্রমণ চালানোর পর থেকেই নিজেদের আকাশপথে অসামরিক বিমান চলাচলের জন্য বন্ধ করেছে ইরান। ইজরায়েলের হানার পাল্টা প্রত্যাঘাত করেছে ইরান। রাজধানী তেল আবিব ক্ষেপণাস্ত্র হানা চালিয়েছে তেহরান। সংবাদ মাধ্যম সূত্রে খবর, অন্তত একশো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে আয়াতোল্লা খামেইনির দেশ।

Post Views: 188

Continue Reading

Previous: সংকট মুক্ত নয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আইসিইউ-তে বিজেপি সাংসদ
Next: বিজেপির পার্টি অফিসের তালা ভেঙেছে পুলিশ !! পাল্টা থানা ঘেরাও বিজেপির

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.