Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • যুদ্ধের ছায়ায় কাঁপছে বাজার, তেলের দাম পাঁচ মাসের শীর্ষে, ধস এশিয়ার শেয়ার বাজারে

যুদ্ধের ছায়ায় কাঁপছে বাজার, তেলের দাম পাঁচ মাসের শীর্ষে, ধস এশিয়ার শেয়ার বাজারে

Online Desk জুন 23, 2025
israel-iran-flag.png

ওঙ্কার ডেস্ক: ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের সরাসরি প্রভাব পড়ল আন্তর্জাতিক বাজারে। সোমবার সকাল থেকেই এশিয়ার শেয়ার বাজারে ধস নামতে শুরু করে, অন্যদিকে, লাফিয়ে বেড়েছে অপরিশোধিত তেলের দাম। হরমুজ প্রণালী ঘিরে ইরানের হুঁশিয়ারিতে আতঙ্ক আরও বেড়েছে বিনিয়োগকারীদের মধ্যে। মার্কিন বাহিনী ইরানের তিনটি পরমাণু ঘাঁটিতে হামলা চালানোর পর থেকেই আশঙ্কা তৈরি হয়েছিল, তেহরান হয়তো পশ্চিম এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানিপথ হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে। ইরান এই জলপথ দিয়ে প্রতিদিন গড়ে ১.৮ কোটি ব্যারেল তেল রফতানি করে, যা বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ।
এই পরিস্থিতিতে সোমবার ব্রেন্ট ক্রুডের দাম ২.৭% বেড়ে ব্যারেল প্রতি ৭৯.১২ ডলার-এ পৌঁছায়, যা গত পাঁচ মাসের সর্বোচ্চ। আমেরিকান ক্রুড অয়েল (WTI) ২.৮% বেড়ে দাঁড়ায় ৭৫.৯৮ ডলার-এ। তেলের দামে এই বৃদ্ধি এবং যুদ্ধ-পরিস্থিতির জেরে এশিয়ার শেয়ার সূচকগুলিতেও নেতিবাচক প্রভাব পড়ে।
টোকিওর নিক্কেই সূচক দাঁড়িয়েছে ০.৬%, সিওল ১.৪% এবং সিডনির সূচক ০.৭%। জাপান ছাড়া MSCI এশিয়া-প্যাসিফিক সূচক ০.৫% তে ঠিকেছে। এই পরিস্থিতি ইউরোপীয় বাজারেও প্রভাব ফেলেছে। EUROSTOXX ৫০ ফিউচারের সূচক ০.৭%, FTSE ফিউচার ০.৫% এবং DAX ফিউচার ০.৭% গিয়ে দাঁড়িয়েছে।
ইরানের স্থানীয় সংবাদমাধ্যম দাবি করেছে, তাদের সংসদ হরমুজ প্রণালী আংশিক বা সম্পূর্ণ বন্ধ করার প্রস্তাব অনুমোদন করেছে। যদিও এ নিয়ে সরকারিভাবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ হয়নি। কমনওয়েলথ ব্যাঙ্ক অফ অস্ট্রেলিয়ার কমোডিটি বিশ্লেষক বিবেক ধর জানিয়েছেন, ‘‘ইরান যদি আংশিকভাবেও জাহাজ চলাচলে বাধা দেয়, তাতেও ব্রেন্ট তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছুঁতে পারে।’’
এই যুদ্ধ পরিস্থিতি শুধুমাত্র তেলের বাজারে নয় প্রভাব ফেলেছে অনান্য বাজারেও। সোনার দাম ০.১% কমে প্রতি আউন্সে ৩,৩৬৩ ডলার হয়েছে। ডলারের দাম বেড়ে হয়েছে ১৪৬.৪৮ ইয়েন। ইউরো ০.৩% কমে দাঁড়িয়েছে ১.১৪৮১ ডলার। ডলার সূচক ০.১৭% বৃদ্ধি পেয়েছে।
জেপিমরগ্যান সতর্ক করে জানিয়েছে, যদি ইরান সম্পূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে বা পশ্চিমি দেশের সেনা ঘাঁটিতে পাল্টা হামলা চালায়, তাহলে তেলের দাম ৭৬% পর্যন্ত বেড়ে যেতে পারে। এই মুহূর্তে আন্তর্জাতিক বাজারের স্থিতিশীলতা নির্ভর করছে ইরানের পরবর্তী পদক্ষেপের উপর। সামরিক উত্তেজনা কমলে বিশ্ব অর্থনীতি কিছুটা স্বস্তি পেতে পারে, নইলে আরও বড় ধসের আশঙ্কা থেকে যাচ্ছে।

Post Views: 299

Continue Reading

Previous: চলছে কালিগঞ্জের ভোট গণনা, কে এগিয়ে? কোন দলই বা পিছিয়ে?
Next: ইরানের অস্তিত্ব ধ্বংসে তৎপর নেতিনিয়াহুর হুঁশিয়ারি, লক্ষ পূরণের খুব কাছাকাছি ইজরায়েল

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.