Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • মার্কিন-ইরান যুদ্ধে পশ্চিম এশিয়ায় আটক ভারতীয়দের দ্রুত ফেরানো হবে দেশে, জানাল কেন্দ্র

মার্কিন-ইরান যুদ্ধে পশ্চিম এশিয়ায় আটক ভারতীয়দের দ্রুত ফেরানো হবে দেশে, জানাল কেন্দ্র

Online Desk মার্চ 2, 2026
iran-war-d.jpg

ওঙ্কার ডেস্ক: ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের যুদ্ধের আবহে পশ্চিম এশিয়ায় আটকে থাকা ভারতীয়দের ফেরাতে উদ্যোগী হল মোদী সরকার। সোমবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী জানান, এই যুদ্ধ পরিস্থিতিতে ভারতীয়দের নিরাপত্তার কথা মাথায় রেখে পদক্ষেপ নেওয়া হতে চলেছে।

সোমবার কেন্দ্রীয় মন্ত্রী জানান, পশ্চিম এশিয়ায় যে সমস্ত ভারতীয় আটকে পড়েছেন তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বিভিন্ন দেশের ভারতীয় মিশনগুলির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। কী ভাবে তাঁদেরকে দেশে ফেরানো হবে, তা নিয়ে সংশ্লিষ্ট দেশের দূতাবাসের আধিকারিকদের সঙ্গে আলোচনা চলছে। তিনি দাবি করেন, বিশ্বের যেখানেই ভারতীয়েরা কোনও বিপদের সম্মুখীন হন, তাঁদের নিরাপদে ফেরা নিশ্চিত করে কেন্দ্রীয় সরকার। উল্লেখ্য, ভারতের কর্নাটক থেকে শতাধিক মানুষ কাজের উদ্দেশ্যে পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে রয়েছেন। সোমবার কর্নাটক সরকারের তরফে পরিসংখ্যান প্রকাশ করে এই দাবি করা হয়। এ বিষয়ে প্রহ্লাদ জানান, কর্নাটকবাসীর আটকে পড়া সম্পর্কে কেন্দ্রীয় সরকার অবগত রয়েছে। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে আলোচনা হয়েছে। তাঁদের পরিবারকে উদ্বিগ্ন না হওয়ার বার্তা দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।

প্রসঙ্গত, মার্কিন এবং ইজরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনেই নিহত হয়েছেন। ইরানের সুপ্রিম লিডারের মৃত্যুর পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে। ইজরায়েল ভূখণ্ডে এবং পশ্চিম এশিয়ায় থাকা মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে জবাবি হামলা চালাচ্ছে তেহরান। যুদ্ধ পরিস্থিতিতে বিমান পরিষেবাও স্থগিত করেছে বিভিন্ন সংস্থা।

Post Views: 38

Continue Reading

Previous: কানাডা-ভারত মউ চুক্তি স্বাক্ষরিত, নয়াদিল্লিকে ইউরেনিয়াম দেবে কারনির দেশ
Next: বৃদ্ধ মানেই কি ‘বোঝা’! সমাজমাধ্যমে মুক্তি পেল ‘ফণীবাবু ভাইরাল’র ট্রেলার

সম্পর্কিত গল্প

20250608_130340.jpg

ইরানের যুদ্ধজাহাজ থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের দেশে না ফেরানোর জন্য শ্রীলঙ্কাকে চাপ ওয়াশিংটনের

Online Desk মার্চ 7, 2026
blue-sparrow-missile.png

খামেনেই হত্যার নেপথ্যে ‘ব্লু স্প্যারো’? সামনে এল ইজরায়েলের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের তথ্য

Online Desk মার্চ 7, 2026
TRUMP.png

ইরানের নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান মার্কিন প্রেসিডেন্টের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

Untitled-S.png

৪০ কোটির অত্যাধুনিক মৎস্যবন্দর, বিপদে সুন্দরবনের পরিবেশ

Online Desk মার্চ 7, 2026
pro.jpeg

সাংবাদিক হত্যা মামলায় খালাস পেলেন রাম রহিম

Online Desk মার্চ 7, 2026
OM-BIRLA.png

লোকসভার স্পিকার ওম বিড়লাকে অপসরণের প্রস্তাবে সই করার সিধান্ত তৃণমূলের

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.