Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ইজরায়েলি হানা রুখতে দেশে ইন্টারনেট পরিষেবা বন্ধ করেছে ইরান, থমকে ব্যাঙ্কিং-সহ বিভিন্ন পরিষেবা

ইজরায়েলি হানা রুখতে দেশে ইন্টারনেট পরিষেবা বন্ধ করেছে ইরান, থমকে ব্যাঙ্কিং-সহ বিভিন্ন পরিষেবা

Online Desk জুন 18, 2025
iran.jpg

ওঙ্কার ডেস্ক: গত শুক্রবার থেকে ইজরায়েলের সঙ্গে সংঘাত শুরু হয়েছে ইরানের। দুই দেশের মধ্যে চলছে সামরিক আঘাত ও প্রত্যাঘাত। সামরিক আক্রমণের পাশাপাশি তেল আভিভের সঙ্গে ডিজিটাল যুদ্ধও চালাচ্ছে তেহরান। নেতানিয়াহুর বাহিনী মোবাইলের লোকেশন ট্র্যাক করে আঘাত হানতে পারে। সেই আশঙ্কায় সরকারি আধিকারিকদের ইন্টারনেট সংযোগ রয়েছে এমন ডিভাইস ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে তেহরান।

ইরানের তরফে দেশে ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে। সংবাদ মাধ্যম সূত্রের খবর, ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় আক্রমণ করতে পারে ইজরায়েলি বাহিনী। সেটি যাতে না হয়, তাই মঙ্গলবার বিকেল থেকে ইরানের সঙ্গে আন্তর্জাতিক দুনিয়ার ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। দেশে ইন্টারনেট পরিষেবা বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। এটিএম কিংবা ব্যাঙ্কেও অর্থ তুলতে পারছেন। কাউকে অর্থ পাঠাতেও পারছেন না তাঁরা। ব্যাঙ্কিং ব্যবস্থার পাশাপাশি একাধিক পরিষেবা ইন্টারনেট বন্ধ থাকার কারণে ব্যাহত হচ্ছে।

অন্য দিকে নিজেদের ভূখণ্ড ও মানুষ রক্ষার স্বার্থে কোনও আপোস করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে তেহরান। দেশটিতে ইজরায়েলের আক্রমণের পিছনে মার্কিন যুক্তরাষ্ট্রের মদত রয়েছে বলে আগেই অভিযোগ করেছিল তেহরান। এবার ইরানের তরফে জানানো হয়েছে, আক্রমণের পিছনে যদি ওয়াশিংটনের জড়িত থাকার বিষয়টি প্রমাণ হয়, তবে মার্কিন মুলুকেও প্রত্যাঘাত হানা হবে।

Post Views: 219

Continue Reading

Previous: বিহার বিজেপির নামে ভুয়ো ওয়েবসাইট, দায়ের অভিযোগ
Next: জলঙ্গী নদী থেকে যুবকের মৃতদেহ উদ্ধার, ঘটনায় ব্যপক চাঞ্চল্য এলাকা জুড়ে

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.