Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ফের ইরানের আকাশে ঘনীভূত যুদ্ধের কালো মেঘ!

ফের ইরানের আকাশে ঘনীভূত যুদ্ধের কালো মেঘ!

Online Desk মে 10, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক: যুদ্ধ যেন থামতেই চাইছে না গোটা মধ্যপ্রাচ্য জুড়ে। ফের সে দেশের আকাশে ঘনাচ্ছে যুদ্ধের কালো মেঘ। গত ৭ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট সংঘর্ষবিরতি এখন খাদের কিনারায়। শনিবার ইরানের ‘ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস’ আমেরিকাকে সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, তারা মার্কিন ঘাঁটিগুলোর দিকে মিসাইল তাক করে রেখেছে। এই গোটা ঘটনার সূত্রপাত, ইরান দাবি করে আচমকাই আমেরিকার বাহিনী তাদের ওপর অতর্কিতে তাদের ওপর হামলা করে। এরপর থেকেই নড়েচড়ে বসে ইরান। তবে মার্কিন সেনার দাবি, এটি ছিল নিছকই ‘আত্মরক্ষামূলক’ পদক্ষেপ, কারণ ইরানই প্রথম প্ররোচনা দিয়েছিল। অন্যদিকে ইরান এই অভিযোগ অস্বীকার করে পালটা দাবি করেছে যে, আমেরিকা সংঘর্ষবিরতি লঙ্ঘন করে বেসামরিক এলাকায় এয়ার স্ট্রাইক চালিয়েছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে প্রেসিডেন্ট ট্রাম্প আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন যে, নতুন কোনো চুক্তিতে না পৌঁছালে ইরানকে ভয়াবহ হামলার মুখে পড়তে হবে। বর্তমানে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নির্বিঘ্ন করতে মার্কিন সেনা ‘অপারেশন প্রজেক্ট ফ্রিডম’ শুরু করেছে, যা উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।
প্রথম দফার শান্তি বৈঠক আগেই ভেস্তে গিয়েছে। তার পরে দ্বিতীয় দফার বৈঠকে বসার প্রস্তুতি চললেও তা এড়িয়ে গিয়েছে দুই পক্ষই। তবে কূটনৈতিক আলোচনা একেবারে বন্ধ হয়নি। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ইরানের কাছে একটি শান্তি প্রস্তাব পাঠিয়েছে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাতে পারমাণবিক প্রকল্পে নিষেধাজ্ঞা-সহ একাধিক শর্ত রাখা হয়েছে। তবে এখনও পর্যন্ত তার জবাব দেয়নি ইরান। তার আগেই আমেরিকান সেনাকে হুঁশিয়ারি দিয়ে বসল তারা। এর পরিপ্রেক্ষিতে ইরানের ইসলামিক গার্ড অফ কর্পস সরাসরি বলেছে, ‘আমাদের ওপর সরাসরি হামলা হলে তারাও চুপ করে বসে থাকবে না, তারাও সমান ভাবে হামলা করবে।‘’ উল্লেখ্য, গত ৭ এপ্রিল ট্রাম্প সংঘর্ষ বিরতি ঘোষণা করেছিল, কিন্তু তাঁকে তোয়াক্কা না করেই হামলা চালিয়েছে ইরান। যদিও আমেরিকার দাবি এটি হামলা নয়, এটি সম্পূর্ণ রুপে একটি আত্মরক্ষামুলক অভিযান।

Post Views: 100

Continue Reading

Previous: কলকাতা পুলিশে ব্যাপক রদবদল! বদলি করা হল ৯৩ জন পুলিশ অফিসারকে
Next: বহরমপুরে অধীর চৌধুরীকে ভোট প্রচারে বাঁধা দেওয়ার অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা ভীষ্মদেব

সম্পর্কিত গল্প

1000353873.jpg

‘ধর্মেন্দ্রকে পদ থেকে না সরালে কোনও আলোচনা নয়’, শুক্রেও মুলতুবি লোকসভার অধিবেশন

Online Desk জুলাই 24, 2026
Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026

You may have missed

1000353873.jpg

‘ধর্মেন্দ্রকে পদ থেকে না সরালে কোনও আলোচনা নয়’, শুক্রেও মুলতুবি লোকসভার অধিবেশন

Online Desk জুলাই 24, 2026
1000353825.jpg

সিজেপি-এর বিক্ষোভের জেরে তৃতীয় দিনেও বন্ধ দিল্লির ১৭ মেট্রো স্টেশন

Online Desk জুলাই 24, 2026
1000344392.jpg

প্রশ্নফাঁস রোধে আরও কঠোর আইন আনতে চলেছে মোদী সরকার

Online Desk জুলাই 24, 2026
FotoJet.jpg

উল্টো রথেও বৃষ্টির হাত থেকে রেহাই নেই বঙ্গবাসীর, উত্তর থেকে দক্ষিণ ভিজবে জেলা থেকে জেলা

Online Desk জুলাই 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.