Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • কলকাতা পুলিশে ব্যাপক রদবদল! বদলি করা হল ৯৩ জন পুলিশ অফিসারকে

কলকাতা পুলিশে ব্যাপক রদবদল! বদলি করা হল ৯৩ জন পুলিশ অফিসারকে

Online Desk মে 10, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক: রাজ্যে প্রশাসনিক ক্ষমতার রদবদলের পর থেকেই কলকাতা পুলিশে বড়সড় রদবদল। নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথ নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে করা হচ্ছে এই রদবদল। প্রথম ধাপেই বিভিন্ন পদমর্যাদার ৯৩ জন পুলিশ আধিকারিককে বদলি করা হয়েছে। এই তালিকায় ডিসি, অফিসার ইনচার্জ (ওসি) থেকে শুরু করে সাব-ইন্সপেক্টর পর্যায়ের অফিসাররা রয়েছেন। প্রশাসনিক সূত্রে খবর, যাঁদের বদলি করা হয়েছে তাঁদের বড় অংশই পূর্বতন শাসকদলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন এবং সংশ্লিষ্ট দলের ‘ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’-এর হয়ে সক্রিয়ভাবে কাজ করতেন। বদলি হওয়া সকল অফিসারকেই বদলি করা হচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। তালিকায় দেখা যাচ্ছে, কোচবিহার, কালিম্পং, জলপাইগুড়ি, দার্জিলিং এবং আলিপুরদুয়ারের মতো দূরবর্তী জেলাগুলোতে তাঁদের দ্রুত যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বেশ কিছু অফিসারকে সুন্দরবন সংলগ্ন এলাকা এবং পশ্চিমাঞ্চলের পুরুলিয়া জেলাতেও পাঠানো হয়েছে। ক্ষমতা হস্তান্তরের পরপরই পুলিশের এই বড় মাপের রদবদলকে ঘিরে প্রশাসনিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।
অপর দিকে দায়িত্ব ভার গ্রহণের পর থেকেই পূর্ণাঙ্গ প্রশাসনিক তৎপরতা শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানা গিয়েছে আগামী সপ্তাহের প্রথম দিন সোমবার থেকেই নানান প্রশাসনিক কাজে যুক্ত হবেন তিনি। দুপুর সাড়ে ১২টায় সচিবদের সঙ্গে আলোচনার পর দেড়টায় তিনি দলীয় বিধায়কদের নিয়ে বৈঠকে বসবেন। বিকেল ৪টে নাগাদ সমস্ত জেলাশাসকদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করার কথা রয়েছে তাঁর। এরপর বিকেল ৫টায় রাজ্যের ডিজিপি এবং উচ্চপদস্থ পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী। নবান্ন সুত্রে আরও খবর, আগামী সপ্তাহে শুক্রবার মুখ্যমন্ত্রীর আরও একপ্রস্থ প্রশাসনিক বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তার আগে রাজ্য পুলিশে এই রদবদল বেশ তাৎপর্য পূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Post Views: 114

Continue Reading

Previous: ফের অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা; মঙ্গলবার শপথগ্রহণ করবেন তিনি
Next: ফের ইরানের আকাশে ঘনীভূত যুদ্ধের কালো মেঘ!

সম্পর্কিত গল্প

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সতর্কতা দক্ষিণবঙ্গে, বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026

You may have missed

dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.