Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বর্ণবিদ্বেষের জেরে আয়ারল্যান্ডে রাস্তায় ফেলে মারধর; নগ্ন অবস্থায় উদ্ধার ভারতীয় নাগরিক

বর্ণবিদ্বেষের জেরে আয়ারল্যান্ডে রাস্তায় ফেলে মারধর; নগ্ন অবস্থায় উদ্ধার ভারতীয় নাগরিক

Online Desk জুলাই 23, 2025
beating.png

ওঙ্কার ডেস্ক: আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে প্রকাশ্যে বর্ণবিদ্বেষের শিকার হলেন এক ভারতীয় নাগরিক। অভিযোগ, একদল তরুণ মিলে তাঁকে মারধর করে নগ্ন অবস্থায় রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে গত ১৯ জুলাই ডাবলিনের টালাঘট এলাকায়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, আক্রান্ত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আক্রান্তের মুখ, হাত ও পা থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল।
স্থানীয় পুলিশের প্রাথমিক অনুমান, এটি বর্ণবিদ্বেষমূলক হামলা। যদিও হামলাকারীরা দাবি করেছে, ওই ব্যক্তি নাকি এলাকার কয়েকটি শিশুর সঙ্গে আপত্তিজনক আচরণ করেছিলেন। তবে পুলিশ সেই অভিযোগ মানতে নারাজ। পুলিশের মতে, ইচ্ছাকৃতভাবে মিথ্যা অপবাদ ছড়িয়ে পরিকল্পিত হামলা চালানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তদের খুঁজে বের করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় ভারতীয় সম্প্রদায়ের মধ্যে।
ঘটনার তীব্র নিন্দা করেছেন আয়ারল্যান্ডে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত অখিলেশ মিশ্র। এক্স-এ তিনি লিখেছেন, ‘‘আশা করি দোষীরা শাস্তি পাবে”। আয়ারল্যান্ড সরকারের মন্ত্রী জিম ও’ক্যালাগানও ঘটনার সত্যতা স্বীকার করে পুরো ঘটনার নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি জানিয়েছেন, দেশে অভিবাসীদের উপর ক্রমবর্ধমান হামলা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আশ্বাসও দিয়েছেন তিনি।

Post Views: 213

Continue Reading

Previous: শুভাংশু শুল্কার ঐতিহাসিক মহাকাশ পাড়ি ভবিষ্যৎ প্রজন্মের কাছে প্রগতির এক নয়া দিশা
Next: নিজের বাড়িতেই হেনস্তার শিকার অভিনেত্রী তনুশ্রী দত্ত! কি হয়েছে অভিনেত্রীর?

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.