Skip to content
মার্চ 11, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ভারতের খবর পাকিস্তানে পাচার! হরিয়ানায় গ্রেফতার যুবক

ভারতের খবর পাকিস্তানে পাচার! হরিয়ানায় গ্রেফতার যুবক

Online Desk মে 17, 2025
20250517_164818.jpg

ওঙ্কার ডেস্ক: ভারতের খবরাখবর পাচার করে দিত পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর কাছে। আর তার জেরে হরিয়ানায় দেবেন্দ্র সিং নামের এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃত যুবকের বিরুদ্ধে অভিযোগ, অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তানের সেনাবাহিনী ও গুপ্তচর সংস্থা আইএসআইকে নানান খবর পাঠাত সে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেবেন্দ্র সিং হরিয়ানার কৈঠাল জেলার মস্তগড় চিকা গ্রামের বাসিন্দা। ২৫ বছর বয়স তার। রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করেছে।পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে, ২০২৪ সালে নভেম্বরে পাকিস্তানের নানকানা সাহিব গুরুদ্বারে তীর্থ করতে গিয়েছিল দেবেন্দ্র। সেই সময় সেখানেই তার সঙ্গে পাকিস্তানি গুপ্তচর সংস্থার দালালদের যোগাযোগ হয়। এর পর দেশে ফিরে এসে দেবেন্দ্র নিয়মিত আইএসআইকে খবর পাঠাত বলে দাবি। শুধু তাই নয় অপারেশন সিঁদুর অভিযান চলাকালীন সময়ে পাকিস্তানে তথ্য পাঠিয়েছে দেবেন্দ্র, এমনটাই অভিযোগ। কী ভাবে পুলিশের নজরে এলো দেবেন্দ্র? সম্প্রতি, পানিপথ থেকে ২৪ বছরের এক যুবককে গ্রেফতার করেছিল পুলিশ। তাকেও পাকিস্তানের আইএসআইকে তথ্য সরবরাহের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। সেই যুবককে জেরা করেই দেবেন্দ্রর নাম উঠে আসে।

উল্লেখ্য, অপারেশন সিঁদুর অভিযানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে নয়টি জায়গায় জঙ্গিঘাঁটি ধ্বংস করে দিয়েছে ভারতের সেনা বাহিনী। এই অভিযানের পর ভারতের একাধিক জায়গায় আঘাত হানে পাক বাহিনী। যদিও ভারতীয় সেনা সফল ভাবে পাকিস্তানের আঘাত প্রতিহত করেছে।

Post Views: 50

Continue Reading

Previous: আন্দোলনরত চাকরিহারাদের মঞ্চে এবার পড়ুয়ারাও
Next: আকাশ-তির : ভারতের নতুন সমরসম্ভারের নেপথ্যে এক অদৃশ্য শক্তি

সম্পর্কিত গল্প

train-1280-tt.jpg

বিধানসভা নির্বাচনের আগে বঙ্গের জন্য বড় উপহার মোদী সরকারের! পশ্চিমবঙ্গের সঙ্গে ঝাড়খণ্ডকে জুড়তে ৪৪৭৪ কোটির রেল প্রকল্পে অনুমোদন

Online Desk মার্চ 10, 2026
FotoJet-1.jpg

মা-বাবা হলেন রণদীপ-লিন, ঘরে এলো লক্ষ্মী- সমাজমাধ্যমে নিজেরাই ভাগ করে নিলেন সুখবর

Online Desk মার্চ 10, 2026
LPG.jpg

দেশজুড়ে গ্যাসের সংকট! ‘এসমা’ জারি কেন্দ্রের

Online Desk মার্চ 10, 2026

You may have missed

fc.png

বহুদিন লাইমলাইটের আড়ালে অভিনেত্রী ইন্দ্রাণী হালদার, এবার দর্শকদের জানালেন সুখবর…..

Online Desk মার্চ 11, 2026
df.png

দুর্ঘটনার কবলে আহত কবি-গীতিকার শ্রীজাত, তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিলেন খোদ মুখ্যমন্ত্রী

Online Desk মার্চ 11, 2026
dftr.png

বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আশঙ্কা, উত্তর থেকে দক্ষিণ ভিজতে পারে সব জেলা

Online Desk মার্চ 11, 2026
mamata-dharna.jpg

৫ দিনের মাথায় মেট্রো চ্যানেলে এসআইআর বিরোধী ধর্না তুললেন মমতা

Online Desk মার্চ 10, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.