Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বাংলাদেশে পাক-প্রতিনিধিদল, ভারতে অশান্তি বাঁধানোর ছক?

বাংলাদেশে পাক-প্রতিনিধিদল, ভারতে অশান্তি বাঁধানোর ছক?

Online Desk জানুয়ারি 24, 2025
india-pak-1.jpg

ওঙ্কার ডেস্ক: সম্প্রতি বাংলাদেশের ছয় সেনাকর্তার এক দল পাকিস্তান সফরে গিয়েছিল। এবার পাকিস্তান থেকে সেনার এক প্রতিনিধিদল বাংলাদেশ সফরে গিয়েছে। যা নিয়ে উদ্বেগ বাড়ছে ভারতের।

সূত্রের খবর, পাকিস্তানের চার সদস্যের একটি উচ্চ পর্যায়ের সেনার প্রতিনিধি দল মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছেছে। সেই দলে রয়েছেন আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিক। রয়েছেন মেজর জেনারেল আলম আমির আওয়ান, আইএসআই-এর ডিরেক্টর জেনারেল অ্যানালিসিস (ডিজি এ) মেজর জেনারেল শহিদ আমির আফসার এবং এসএসজি-র কর্তা মহম্মদ উসমান লতিফ।

সূত্রের খবর, ওই প্রতিনিধিদলের এক সদস্য বৃহস্পতিবার চট্টগ্রামে পরেশ বরুয়ার নেতৃত্বাধীন আলফা (স্বাধীন)- গোষ্ঠীর কয়েক জন নেতার সঙ্গে আলোচনায় বসেছেন। মূলত ভারতের উত্তরপূর্বের রাজ্যগুলিতে অশান্তি বাঁধানোর জন্য এই বৈঠক বলে সূত্রের খবর।

ভারত থেকে অসমকে বিছিন্ন করার জন্য আলফা জঙ্গি গোষ্ঠী দীর্ঘদিন ধরে চেষ্টা চালাচ্ছে। ভারতীয় গোয়েন্দারা মনে করছেন, ভারতের অসম-সহ উত্তর-পূর্বের রাজ্যগুলিতে সন্ত্রাসবাদ ও হিংসা ছড়িয়ে দিতে কোনও গোপন পরিকল্পনা রয়েছে আইএসআই-এর। অতীতে পরেশের নেতৃত্বে আলফা বিচ্ছিন্নতাবাদী জঙ্গিদের অস্ত্র সরবরাহের পাশাপাশি প্রশিক্ষণেরও ব্যবস্থা করত। প্রশিক্ষণের জন্য তারা ব্যবহার করত বাংলাদেশের মাটি। বেশির ভাগ ক্ষেত্রে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় এই জঙ্গি গোষ্ঠী প্রশিক্ষণ দিত। তবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অতীতে সেনা অভিযান চালিয়ে জঙ্গিদের সেই ডেরা ভেঙে দিয়েছিলেন।

Post Views: 145

Continue Reading

Previous: বেতন ও ইনভেস্টর সমস্যার মধ্যেই মহামেডান তাঁবুর বাইরে ‘উই ওয়ান্ট জাস্টিস স্লোগান’
Next: মহারাষ্ট্রের অর্ডিন্যান্স কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.