Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • মিনি ডার্বি ৭ গোলে জিতেও উচ্ছাস নেই ইস্টবেঙ্গলের

মিনি ডার্বি ৭ গোলে জিতেও উচ্ছাস নেই ইস্টবেঙ্গলের

Online Desk মার্চ 24, 2026
EB-1.jpg

স্পোর্টস রিপোর্টার : দুটো জয়ের পরে হটাৎ খারাপ পারফরমেন্স তারপর ঘুরে দাঁড়ালো ইস্টবেঙ্গল।মহমেডানের বিরুদ্ধে ৭-০ গোলের বিশাল জয়। আইএসএলের ইতিহাসে ইস্টবেঙ্গলের এটা একটা রেকর্ড। এত বড় ব্যবধানে লাল হলুদ কখনও জেতেনি। এই জয়ের ফলে লিগ টেবিলের ৪ নম্বর উঠে এসেছে ইস্টবেঙ্গল। এটাই লাল হলুদের চিফ কোচ অস্কার ব্রুজোঁকে বেশি তৃপ্তি জোগাচ্ছে।
ম্যাচ শেষে অস্কার বলেন, ‘ গত ম্যাচের পর দলকে ঘিরে অনেক কথা হয়েছে। ফুটবলারদের একটা চাপের মধ্যে দিয়ে যেতে হয়েছে। সেটা সামলে মহমেডান ম্যাচের নিজেদের আসল চরিত্রটা তুলে ধরে যেভাবে বড় ব্যবধানে ম্যাচ জিতেছে, তা সত্যি প্রশংসনীয়। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে পয়েন্ট নষ্ট আমাদের কিছুটা হলেও পিছিয়ে দিয়েছিল। ওই ম্যাচে মনঃসংযোগের অভাবে গোল হজম করতে হয়েছিল। কিন্তু মহমেডান ম্যাচে ফুটবলাররা প্রথম থেকে নিজেদের ফোকাস ঠিক রেখেছিল। গোলের সুযোগের সদ্ব্যবহার করেছে। এই জয়ের ফলে ফুটবলারদের আত্মবিশ্বাস বাড়বে। ইন্টারন্যাশানাল ব্রেকের আগে এই ৩ পয়েন্ট পাওয়াটা খুব জরুরি ছিল। এখন যা পরিস্থিতি তাতে পরের ম্যাচ জিতলে লিগ টেবিলে আরও ওপরের দিকে ওঠা সম্ভব হবে।’
মহমেডানের বিরুদ্ধে বেশি গোল জয় খেতাবী দৌড়ে ফেরালো কিনা এই প্রশ্নে অস্কারের প্রতিক্রিয়া, ‘ আমি আগেও বলেছি, এখন থেকে চ্যাম্পিয়নশিপের কথা ভাবতে চাই না। এখনও তাই বলছি। আগে লিগ টেবিলের ওপরের দিকে থাকাটা নিয়ে বেশি ভাবছি। আমাদের আরও ৭টা ম্যাচ বাকি। প্রতিটাই আমাদের কাছে ফাইনাল ভেবে খেলতে হবে। তারপর যেখানে পৌঁছানো সম্ভব হবে, সেখানে পৌঁছাব।’
আপাতত ইস্টবেঙ্গলের সামনে কোনও ম্যাচ নেই। পরের ম্যাচ চেন্নাইয়ের মাঠে চেন্নাইন এফসির বিরুদ্ধে ১১ এপ্রিল। তাই সামনের সোমবার পর্যন্ত ফুটবলারদের ছুটি দিচ্ছে কোচ অস্কার তরতাজা হওয়ার সুযোগ দিতে। এই লম্বা ব্রেকটা কি আশীর্বাদ হবে, না ছন্দপতনের কারণ হতে পারে? অস্কারের জবাব, ‘ এটা ঠিক অনেকক্ষেত্রে দলের ছন্দপতন ঘটে লম্বা ব্রেকে, তবে আমার দলের ক্ষেত্রে সেটা ঘটবে না। ফুটবলাররা নিজেদের দায়িত্ব বোঝে। তাই ব্রেকের পর বোঝাপড়া জমাট করার কাজটা চালিয়ে যেতে অসুবিধা হবে না।’
গোল করে ও রক্ষণে নেতৃত্ব দিয়ে ম্যাচের সেরা আনোয়ার। কোনও একজন ফুটবলারের প্রশংসা অস্কার করেন না। তবে তাঁর মুখে মহমেডান ম্যাচে ভাল খেলা ও জয়ের পিছনে রশিদ ও ক্রেসপোর যুগলবন্দাীর কথা উঠে আসে। ইস্টবেঙ্গল কোচ অস্কারের মুথে ছিল মহমেডান কোচ মেহরাজউদ্দিন সম্পর্কে প্রশংসা। বলেন, ‘ ওয়াডু বড় কোচ। যেভাবে বিনা বিদেশিতে যেভাবে সাধ্যমত লড়াই চালাচ্ছে প্রতি ম্যাচে, তা যথেষ্ট সাহস লাগে।’

ম্যাচ শেষে মহমেডান কোচ মেহারাজও জানান, ‘ প্রতিকূল পরিস্থিতিতে আগের কোচ, ফুটবলাররা দল ছেড়ে চলে গেলেও , আমি বিপদে পড়া মহমেডান দল ছেড়ে চলে যাইনি। জানতাম আইএসএলের অসম লড়াইটা হবে বেশি কঠিন। এমনকি ফল খারাপ হলে, আমার কোচিং কেরিয়ারে কালো দাগ পড়বে। তবু চ্যালেঞ্জটা নিয়েছিলাম। সবচেয়ে বড় কথা, ফুটবলারদের লড়াইয়ে কোনও ঘাটতি নেই। কিন্তু খামতি কোয়ালিটিতে। সঙ্গে অনভিজ্ঞতা। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হারটা অনেক বড় ব্যবধানের। সিলি মিস্টেকে শুরুতে গোল খেয়ে গেলে ফুটবলাররা খেই হারিয়ে ফেলে. তারওপর ১০ জন হয়ে গেলে ইস্টবেঙ্গলের মতো হেভিওয়েট দলের বিরুদ্ধে গোল বাঁচানো কঠিন হয়েই যায়। ফলটা হতাশাজনক। ম্যাচ হেরে প্রতি রাতেই ঘুম আসে না। তবে আবার পরদিন নতুন করে শুরু করতে হয়। এবারও করব।’

Post Views: 126

Continue Reading

Previous: নির্বাচনের সময় অপরাধ রুখতে আন্তঃরাজ্য সীমানা নিয়ে ভার্চুয়ালি বৈঠকে কমিশন
Next: ‘রাজ্যসভা থেকে শান্তি ও সংলাপের বার্তা বিশ্বে পৌঁছানো দরকার’, পশ্চিম এশিয়ায় যুদ্ধের মাঝে মন্তব্য প্রধানমন্ত্রীর

সম্পর্কিত গল্প

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.