Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • নির্বাচনের সময় অপরাধ রুখতে আন্তঃরাজ্য সীমানা নিয়ে ভার্চুয়ালি বৈঠকে কমিশন

নির্বাচনের সময় অপরাধ রুখতে আন্তঃরাজ্য সীমানা নিয়ে ভার্চুয়ালি বৈঠকে কমিশন

Online Desk মার্চ 24, 2026
eci-2.jpg

ওঙ্কার ডেস্ক: আসন্ন বিধানসভা নির্বাচন চলাকালীন রাজ্যে অশান্তি ও চোরাচালান রুখতে আন্তঃরাজ্য সীমানা নিয়ে ভার্চুয়ালি বৈঠক করলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। মঙ্গলবার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে এই ভার্চুয়াল বৈঠকে উপস্থিত থাকার কথা রাজ্যের সিইও মনোজ আগরওয়াল, মুখ্যসচিব দুষ্যন্ত নারিয়ালা, ডিজি সিদ্ধ নাথ গুপ্তা, এডিজি আইন শৃঙ্খলা অজয় মুকুন্দ রানাডে। এ ছাড়া স্টেট পুলিশ নোডাল অফিসার-সহ অন্যান্য আধিকারিকদেরও থাকার কথা।

আন্তঃরাজ্য সীমানা দিয়ে সাধারণত চোরাচালান ও অপরাধমূলক কাজকর্ম হয় বলে অভিযোগ ওঠে। নির্বাচন চলাকালীন তা যাতে না হয় সে কারণে ব্যবস্থা নিতে এই বৈঠকে বসতে চলেছে কমিশন। নির্বাচনের আগে বর্ডার সিল থেকে নাকা চেকিং কী ভাবে হবে তা নিয়েই আলোচনা হওয়ার কথা এই বৈঠকে। কমিশন সূত্রের খবর, এদিনের বৈঠকে পশ্চিমবঙ্গের পাশাপাশি অরুণাচল প্রদেশ, অসম, সিকিম, বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশার মুখ্য সচিব, পুলিশের ডিজি, হোম সেক্রেটারিরাও উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, গত ১৫ মার্চ নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে। ওই দিনই রাজ্যে আদর্শ আচরণবিধি লাগু হয়ে গিয়েছে। প্রশাসনের ভার কমিশনের হাতে যাওয়ার পর থেকেই রাজ্যের একাধিক উচ্চ পদস্থ আমলা ও পুলিশ কর্তাকে সরিয়ে দিয়েছে কমিশন। সোমবারই ৭৩ জন রিটার্নিং অফিসারকে বদলি করা হয়। ভবানীপুরের রিটার্নিং অফিসারকেও বদলি করে দেওয়া হয়। রিটার্নিং অফিসার হিসাবে কারা দায়িত্ব নেবেন তার তালিকাও দিয়ে দেওয়া হয়।

Post Views: 80

Continue Reading

Previous: আচমকাই ভোটের প্রচার বন্ধ করে দিলেন শংকর ঘোষ, কারণ জানলে অবাক হবেন
Next: মিনি ডার্বি ৭ গোলে জিতেও উচ্ছাস নেই ইস্টবেঙ্গলের

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.