Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিশেষ খবর
  • আচমকাই ভোটের প্রচার বন্ধ করে দিলেন শংকর ঘোষ, কারণ জানলে অবাক হবেন

আচমকাই ভোটের প্রচার বন্ধ করে দিলেন শংকর ঘোষ, কারণ জানলে অবাক হবেন

Online Desk মার্চ 24, 2026
Untitled-y.png

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ;
হঠাৎই থামল ভোটের গতি! শিলিগুড়িতে আচমকা সমস্ত প্রচার বন্ধ করলেন বিজেপি প্রার্থী শংকর ঘোষ। প্রচার ছেড়ে, মৃত স্কুলছাত্রীর ন্যায় বিচারের দাবীতে রাস্তায় শংকর ঘোষ।তিনি স্পষ্ট জানিয়ে দেন—অভিযুক্তকে গ্রেফতার করে উপযুক্ত বিচার না হওয়া পর্যন্ত তিনি কোনও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন না।
শিলিগুড়ির নির্বাচনী প্রচারের মাঝেই বড় সিদ্ধান্ত নিলেন বিজেপি প্রার্থী শংকর ঘোষ। আচমকাই অনির্দিষ্টকালের জন্য সমস্ত রকম ভোট প্রচার ও জনসংযোগ কর্মসূচি বন্ধ করার ঘোষণা করলেন তিনি। শুধু তাই নয়, ন্যায়বিচারের দাবিতে সরাসরি ধর্নায় বসে পড়ে প্রতিবাদের পথও বেছে নিলেন এই প্রার্থী।মঙ্গলবার শিলিগুড়ি জংশনের সামনে আম্বেদকর মূর্তির পাদদেশে ধর্নায় বসেন শংকর ঘোষ। সেখান থেকেই তিনি স্পষ্ট জানিয়ে দেন—অভিযুক্তকে গ্রেফতার করে উপযুক্ত বিচার না হওয়া পর্যন্ত তিনি কোনও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন না। তাঁর এই অবস্থান ঘিরে শহরের রাজনৈতিক মহলে তুমুল আলোচনা শুরু হয়েছে।
ঘটনার সূত্রপাত শহরের প্রধাননগর থানা এলাকার এক নাবালিকা স্কুলছাত্রীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে। অভিযোগ, এক বিবাহিত গৃহশিক্ষকের সঙ্গে ওই কিশোরীর সম্পর্ক ছিল। পরে সেই সম্পর্কের টানাপোড়েন ও প্রতারণার জেরেই এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে অভিযোগ পরিবারের।পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত শিক্ষক আগে থেকেই বিবাহিত এবং তাঁর সন্তানও রয়েছে। কিশোরী বিয়ের প্রস্তাব দেওয়ার পর থেকেই দু’জনের মধ্যে বিবাদ চরমে ওঠে। এরপরই বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় ওই নাবালিকার দেহ। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার প্রতিবাদে রাস্তায় নেবে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মৃত ছাত্রির বাড়ির লোক। তারা বলেন “তৃণমূল এখন কোথায়, ভোটের বেলায় ঠিক চাইতে চলে আসে”।
ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ বাসিন্দারা অভিযুক্তের বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালান। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত ও তার পরিবারের সদস্যরা পলাতক বলে জানা গিয়েছে।এই প্রেক্ষাপটে অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের দাবিতে সময়সীমা বেঁধে দেন শংকর ঘোষ। নির্দিষ্ট সময়ের মধ্যে পদক্ষেপ না হওয়ায় আন্দোলনের পথে নামেন তিনি। তাঁর এই সিদ্ধান্তে শিলিগুড়ির ভোটের সমীকরণে নতুন মোড় আসতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Post Views: 110

Continue Reading

Previous: প্রতিশ্রুতি দিয়েও কথা রাখলেন না ট্রাম্প, ইসফাহানের বিদ্যুৎকেন্দ্রে হামলা, দাবি ইরানের
Next: নির্বাচনের সময় অপরাধ রুখতে আন্তঃরাজ্য সীমানা নিয়ে ভার্চুয়ালি বৈঠকে কমিশন

সম্পর্কিত গল্প

polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026
jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026
jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.