Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘রাজ্যসভা থেকে শান্তি ও সংলাপের বার্তা বিশ্বে পৌঁছানো দরকার’, পশ্চিম এশিয়ায় যুদ্ধের মাঝে মন্তব্য প্রধানমন্ত্রীর

‘রাজ্যসভা থেকে শান্তি ও সংলাপের বার্তা বিশ্বে পৌঁছানো দরকার’, পশ্চিম এশিয়ায় যুদ্ধের মাঝে মন্তব্য প্রধানমন্ত্রীর

Online Desk মার্চ 24, 2026
PM.jpg

ওঙ্কার ডেস্ক: পশ্চিম এশিয়ায় যুদ্ধ ছড়িয়ে পড়ার পর হরমুজ প্রণালী অবরুদ্ধ করেছে ইরান। যার ফলে বিশ্বজুড়ে জ্বালানি উদ্বেগ তৈরি হয়েছে। এই আবহে জ্বালানি সঙ্কটের কথা মেনে নিয়েও রাজ্যগুলির কাছে সহযোগিতার আর্জি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার রাজ্যসভায় দাঁড়িয়ে তিনি বলেন এই সঙ্কট আমাদের দেশের কাছে এক পরীক্ষা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার বলেন, ‘এটি রাজ্যসভা। আগামী দিনে এই সঙ্কট আমাদের দেশের জন্য এক বড় পরীক্ষা হয়ে দাঁড়াবে। এই প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে সব রাজ্যের সহযোগিতা অপরিহার্য। তাই, এই সভার মাধ্যমে আমি সমস্ত রাজ্য সরকারের কাছে আবেদন জানাতে চাই।’ রাজ্যসভায় ভাষণ দিতে গিয়ে মোদী আরও বলেন, “এমন গুরুতর পরিস্থিতিতে, ভারতের উচ্চকক্ষ থেকে ঐক্যবদ্ধ কণ্ঠে শান্তি ও সংলাপের বার্তা সমগ্র বিশ্বে পৌঁছানো অপরিহার্য।”

এদিন রাজ্যসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিম এশিয়ার অধিকাংশ দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দুই দফায় ফোনে কথা বলেছি। আমরা সমস্ত উপসাগরীয় দেশ, সেই সঙ্গে ইরান, ইজরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরন্তর যোগাযোগ রাখছি। আমাদের লক্ষ্য হলো সংলাপ ও কূটনীতির মাধ্যমে এই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “আমাদের সরকার চেষ্টা করছে যেন জ্বালানির কোনো একটি উৎসের ওপর আমাদের অতিরিক্ত নির্ভরতা না থাকে। সরকার ঘরোয়া গ্যাস সরবরাহে এলপিজির পাশাপাশি পিএনজি-র ওপরও মনোযোগ দিচ্ছে। গত দশকে দেশে পিএনজি সংযোগের ক্ষেত্রে অভূতপূর্ব কাজ করা হয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে এই কাজকে আরও ত্বরান্বিত করা হয়েছে।’

Post Views: 128

Continue Reading

Previous: মিনি ডার্বি ৭ গোলে জিতেও উচ্ছাস নেই ইস্টবেঙ্গলের
Next: গড়িয়ায় পার্লারে ঢুকে প্রেমিকাকে কুপিয়ে খুন, আত্মঘাতী প্রেমিক

সম্পর্কিত গল্প

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.