Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • গড়িয়ায় পার্লারে ঢুকে প্রেমিকাকে কুপিয়ে খুন, আত্মঘাতী প্রেমিক

গড়িয়ায় পার্লারে ঢুকে প্রেমিকাকে কুপিয়ে খুন, আত্মঘাতী প্রেমিক

Online Desk মার্চ 24, 2026
KHUN-111.jpg

ওঙ্কার ডেস্কঃ দিনেদুপুরে দক্ষিণ কলকাতায় কুপিয়ে খুন। প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী প্রেমিক। মঙ্গলবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল গড়িয়ার তেঁতুলতলা এলাকায়। পুলিশ সূত্রে খবর, মৃতার নাম রূপবাণী দাস। স্থানীয় সূত্রে খবর, দুপুর ১২টা ৫ মিনিট নাগাদ রূপবাণীর স্বামী তাঁকে পার্লারের সামনে নামিয়ে দিয়ে বাইক নিয়ে চলে যান। খানিক ক্ষণের মধ্যে এক যুবক পার্লারে উপস্থিত হন। তাঁর সঙ্গে পার্লারের মধ্যেই তর্কাতর্কি শুরু হয় রূপবাণীর। তার পর খুন ও আত্মহত্যার ঘটনা ঘটে।

সূত্রের খবর, প্রায় ১৫ বছর ধরে রূপবাণী তেঁতুলতলার ওই বিউটি পার্লারে রূপটান শিল্পীর কাজ করেন। অন্যান্য দিনের মতো মঙ্গলবার দুপুরেও তাঁকে কর্মক্ষেত্রে বাইকে করে ছেড়ে দিয়ে যান স্বামী অনুপকুমার দাস। তার কিছু ক্ষণ পরে দুঃসংবাদ পান তিনি। ১২টা ৪৫ মিনিট নাগাদ পার্লার থেকে ফোন যায় রূপবাণীর স্বামীর কাছে। তাঁকে জানানো হয়, ওই মহিলার সঙ্গে এক যুবকের প্রচণ্ড গোলমাল হচ্ছে। মারামারিও হচ্ছে। সংনক্ষিপ্ত কথোপকথনের পরে বাইক নিয়ে আবার বাড়ি থেকে বেরিয়ে পড়েন রূপবাণীর স্বামী। সঙ্গে এক আত্মীয়কে নিয়েছিলেন তিনি।

জোড়া মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তারা দু’টি দেহ উদ্ধার করেছে। প্রাথমিক তদন্তে তারা জানতে পেরেছে, এক কাশ্মীরি যুবকের সঙ্গে রূপবাণীর প্রেমের সম্পর্ক ছিল। ওই সম্পর্কের টানাপড়েন থেকেই মঙ্গলবারের এই কাণ্ড।

প্রত্যক্ষদর্শীদের দাবি, মহিলাকে কুপিয়ে খুন করার পর অভিযুক্ত নিজের গলায় ধারালো অস্ত্র চালান। দু’জনেই লুটিয়ে পড়েন পার্লারের মেঝেতে। স্বাভাবিক ভাবে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গড়িয়া এলাকায়।

Post Views: 97

Continue Reading

Previous: ‘রাজ্যসভা থেকে শান্তি ও সংলাপের বার্তা বিশ্বে পৌঁছানো দরকার’, পশ্চিম এশিয়ায় যুদ্ধের মাঝে মন্তব্য প্রধানমন্ত্রীর
Next: বিজেপিকে ৫০ এর নীচে নামানোর চ্যালেঞ্জ অভিষেকের!

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.