Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বিজেপিকে ৫০ এর নীচে নামানোর চ্যালেঞ্জ অভিষেকের!

বিজেপিকে ৫০ এর নীচে নামানোর চ্যালেঞ্জ অভিষেকের!

Online Desk মার্চ 24, 2026
abhishek-1280.jpg

ওঙ্কার ডেস্ক: রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার পর নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার সভা থেকে বিজেপিকে চ্যালেঞ্জ ছোঁড়েন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে দলীয় কর্মীদেরও দিলেন বিশেষ বার্তা।

ডায়মন্ডহারবারের সাংসদ এদিন জনসভা থেকে বলেন, ‘বিজেপিকে ৫০ এর নীচে এবার নামাব।’ সেই সঙ্গে তিনি বলেন, ‘দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমাতে এবার জয়ের ব্যবধান বাড়াতে হবে। ৪০ হাজারের বেশি ব্যবধানে জিততে হবে।’ জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রের বঞ্চনা ইস্যুতে সরব হন অভিষেক। তিনি বলেন, ‘বাংলার মানুষের ১০০ দিনের কাজের টাকা, আবাসের টাকা, রাস্তার টাকা এমনকি সর্বশিক্ষা মিশন ও পানীয় জলের প্রকল্পের টাকাও গায়ের জোরে আটকে রেখেছে মোদী সরকার। বিজেপিকে ৫০ এর নীচে এবার নামাব। এই নির্বাচন থেকে বিজেপিকে উৎখাত করব।’

অভিষেক বলেন, ‘বিজেপিকে ভোট দেওয়া মানে নিজের পায়ে কুড়ুল মারা। এদের ভোটের সময়ে দেখা যায়, বাকি সময়ে মানুষের সঙ্গে আর কোনও যোগাযোগ থাকে না। শুধু মুখে বড় বড় কথা। জেনে রাখুন, পদ্মফুলে দিলে ছাপ, ঘরে ঢুকবে কেউটে সাপ। পদ্মফুলের কাছ থেকে টাকা নেবেন, কিন্তু ভোট দেবেন জোড়া ফুলে। বিজেপি হরিয়ানা বা দিল্লিতে জিতলেও বাংলায় তারা জিততে পারবে না। কারণ বাংলার মানুষ কখনও বশ্যতা স্বীকার করে না।’

Post Views: 96

Continue Reading

Previous: গড়িয়ায় পার্লারে ঢুকে প্রেমিকাকে কুপিয়ে খুন, আত্মঘাতী প্রেমিক
Next: বিচারাধীন থাকা কত নামের নিষ্পত্তি হচ্ছে, প্রতিদিন প্রকাশ করতে হবে কমিশনকে: সুপ্রিম কোর্ট

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.