Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বিচারাধীন থাকা কত নামের নিষ্পত্তি হচ্ছে, প্রতিদিন প্রকাশ করতে হবে কমিশনকে: সুপ্রিম কোর্ট

বিচারাধীন থাকা কত নামের নিষ্পত্তি হচ্ছে, প্রতিদিন প্রকাশ করতে হবে কমিশনকে: সুপ্রিম কোর্ট

Online Desk মার্চ 24, 2026
supreme-list.jpg

ওঙ্কার ডেস্ক: স্পেশাল ইনটেনসিভ রিভিশন প্রক্রিয়া নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। বিচারাধীন থাকা কত জন ভোটারের নামের নিষ্পত্তি হচ্ছে তার তালিকা প্রতিদিন প্রকাশ করতে হবে কমিশনকে। মঙ্গলবার এসআইআর সংক্রান্ত মামলার শুনানির সময় এই প্রস্তাব দিয়েছে সর্বোচ্চ আদালত।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ প্রতিদিন তালিকা প্রকাশের প্রস্তাব দিলে তাতে সম্মতি জানিয়েছে নির্বাচন কমিশন৷ প্রধান বিচারপতির বেঞ্চ কমিশনকে বলেছে, যে বিধানসভা কেন্দ্রগুলিতে প্রথম দফায় ভোট রয়েছে, সেখানকার বিচারাধীন ভোটারদের নাম আগে নিষ্পত্তিতে জোর দিতে হবে৷ উল্লেখ্য, সোমবার মধ্যরাতে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন৷ কমিশনের তরফে আগে জানানো হয়েছিল, প্রত্যেক শুক্রবার সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে৷

মঙ্গলবার সর্বোচ্চ আদালতে রাজ্যের হয়ে সওয়াল করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গভীর রাতে এসআইআর এর সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নিয়ে তিনি প্রশ্ন তোলেন। সেই সঙ্গে অভিযোগ করেন, এ দিন দুপুর পর্যন্ত সেই তালিকার কোনও সফট কপি তাঁরা পাননি। প্রধান বিচারপতি সূর্যকান্ত তাঁকে বলেন, বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে পারেন তিনি৷ সেই সময় কমিশনের আইনজীবী ডিএস নাইডু জানান, তাঁরা প্রতিদিন সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশে প্রস্তুত৷ উল্লেখ্য, সোমবার রাতে এসআইআর এর সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হওয়ার পর ঠিক কত জনের নাম বাদ গিয়েছে সে বিষয়ে কোনও তথ্য জানানো হয়নি কমিশনের তরফে। সব মিলিয়ে ধোঁয়াশা পরিস্থিতি তৈরি হয়েছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ ঘিরে।

Post Views: 146

Continue Reading

Previous: বিজেপিকে ৫০ এর নীচে নামানোর চ্যালেঞ্জ অভিষেকের!
Next: প্রধানমন্ত্রীর বিদেশনীতির তীব্র সমালোচনায় রাহুল, থাকছেন না বুধবারের সর্বদলীয় বৈঠকে

সম্পর্কিত গল্প

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.