Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • ষ্টারকে সরিয়ে ভায়াকম ১৮ পেলো আইএসএল দেখানোর দায়িত্ব

ষ্টারকে সরিয়ে ভায়াকম ১৮ পেলো আইএসএল দেখানোর দায়িত্ব

Online Desk সেপ্টেম্বর 7, 2023
Hero_ISL_Trophy_ISL2.jpg

স্পোর্টস ডেস্ক : আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) ২০২৩-২৪ মরশুম। Star কে সরিয়ে সম্প্রচার করবে ভায়াকম ১৮। যা আম্বানি গ্রুপেরই সংস্থা। আর রিলায়েন্স গোষ্ঠীই আইএসএল আয়োজন করে। দশম বছরে পা দিচ্ছে দেশের এক নম্বর ফুটবল লিগ। এই বিশেষ মরশুমে ফুটবলের নতুন ‘হোম’ উঠতে চলেছে এই টিভি সংস্থা। আগামী মরশুমেও, অর্থাৎ ২০২৪-২৫-এও এই লিগের সম্প্রচার করবে তারাই।
আগামী ২১ সেপ্টেম্বর কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে কেরালা ব্লাস্টার্স ও বেঙ্গালুরু এফসি-র মধ্যে ম্যাচ দিয়ে শুরু হবে এ বারের আইএসএল। এই ম্যাচের সম্প্রচার দিয়েই তাদের আইএসএল অভিযান শুরু করবে ভায়াকম। এর পরে লিগের সব ম্যাচই টিভি ও ডিজিটাল প্ল্যাটফর্মে সম্প্রচার করবে তারা। ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য আরও বড় সুখবর, জিও সিনেমা অ্যাপে আইএসএলের ম্যাচগুলি সরাসরি দেখা যাবে বিনামূল্যে। অবিশ্বাস্য হলেও এটাই সত্যি।
ভায়াকম ১৮ ছাড়াও জিও সিনেমা, যারা আইএসএল দেখাবে সম্পূর্ণ বিনামূল্যে, তারা এর আগে কাতারে ফিফা বিশ্বকাপ, ২০২২ এবং আইপিএলের মতো খেলাধুলোর বিশ্বসেরা আসর সম্প্রচার করেছে। এ বার তাদের পালকে জুড়তে চলেছে ইন্ডিয়ান সুপার লিগ-ও।
আইএসএলের আয়োজক সংস্থা ফুটবল স্পোর্টস ডেভলপমেন্ট লিমিটেড বা এফএসডিএল-এর মুখপাত্র এই প্রসঙ্গে বলেছেন, “ইন্ডিয়ান সুপার লিগের মিডিয়া রাইটস পার্টনার হিসেবে ভায়াকম ১৮-কে পেয়ে আমরা খুবই খুশি। যখন আমরা আইএসএল অভিযান শুরু করি, তখন আমাদের স্বপ্ন ছিল ভারতীয় ফুটবলের ইকো সিস্টেমে এক বিপ্লব আনা। এখন আমরা ফুটবলের এই উন্নয়নের দশ বছরে পা দিতে চলেছি। এই উপলক্ষে আমরা এমন একটি সংস্থাকে সঙ্গে পাচ্ছি, যাদেরও লক্ষ্যও একই, ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়া এবং এ দেশের ফুটবলকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া। যারা ফিফা বিশ্বকাপের মতো বিশ্বসেরা ইভেন্টকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে, তাদের দক্ষতা প্রমাণিত। ফুটবলপ্রেমীরাই যে তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তার প্রমাণ তারা বিশ্বকাপেই দিয়েছে। এরকম একটি সংস্থাকে সঙ্গে নিয়ে ফুটবল উন্নয়নের পরবর্তী দশকে প্রবেশ করাটাই সবচেয়ে ইতিবাচক ঘটনা”।

ভায়াকম ১৮-র মুখপাত্র এই নতুন সম্পর্ক নিয়ে বলেন, “আইএসএলের স্ট্রিমিং ও সম্প্রচার সত্ত্ব অর্জন করার মাধ্যমে আমরা ফুটবল অ্যাকশনকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আরও এক বড় পদক্ষেপ নিলাম আমরা। সাম্প্রতিককালে ভারতীয় ফুটবলকে এক ভিন্ন মাত্রা এনে দিয়েছে আইএসএল। তাদের সঙ্গে জুটি বেঁধে আমরা ভারতীয় ফুটবলকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অবদান রাখার সুযোগ পাব। আমাদের বিশ্বাস দেশের ফুটবলে এখন খুব আকর্ষণীয় এক সময় চলছে। এবং আমাদের বিস্তৃত সম্প্রচারের মাধ্যমে এ দেশের ফুটবলকে ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে আরও বেশি জনপ্রিয় করে তোলাই আমাদের লক্ষ্য”।
আইএসএল ১০-এর ম্যাচগুলি শুরু হবে প্রাইমটাইমে, রাত আটটায় এবং ডাবল হেডারের দিনগুলিতে প্রথম ম্যাচ শুরু হবে বিকেল সাড়ে পাঁচটা থেকে।

Post Views: 93

Continue Reading

Previous: উপনির্বাচনে কারচুপির অভিযোগে, গণনা বয়কটের ঘোষণা CPI(M) এর
Next: প্রকাশ আইএসএল সূচি,২৮ অক্টোবর প্রথম ডার্বি

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.