Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • আন্তর্জাতিক
  • ইসলামাবাদে গিয়ে ইরান চুক্তিতে স্বাক্ষর করতে পারেন ট্রাম্প, নিজেই জানালেন সে কথা

ইসলামাবাদে গিয়ে ইরান চুক্তিতে স্বাক্ষর করতে পারেন ট্রাম্প, নিজেই জানালেন সে কথা

Online Desk এপ্রিল 17, 2026
trump.jpg

ওঙ্কার ডেস্ক: গত ৮ এপ্রিল ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। বর্তমানে সংঘর্ষ বিরতি চলাকালীন স্থায়ী ভাবে যুদ্ধে ইতি টানার জন্য উদ্যোগী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানালেন ইরানের সঙ্গে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করতে তিনি ইসলামাবাদে যেতে পারেন।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয় ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র-ইজরায়েলের মধ্যে যুদ্ধ। সেই যুদ্ধ প্রায় এক মাসের বেশশি চলার পর সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে উভয় পক্ষ। যুদ্ধ থামাতে মধ্যস্থতা করছে পাকিস্তান। সম্প্রতি ইসলামাবাদে মার্কিন প্রতিনিধি দল ও ইরানের প্রতিনিধিদল মুখোমুখি আলোচনার টেবিলে বসেছিল। মার্কিন প্রতিনিওধি দলে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সূত্রের খবর, ফের এক বার ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ভেকটি বৈঠক হতে পারে। সেটিও পাকিস্তানে হওয়ার সম্ভাবনা। বৈঠক ফলপ্রসূ হলে চুক্তিতে স্বাক্ষরু করার জন্য ইসলামাবাদে যেতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার নেভাডা এবং অ্যারিজোনা সফরে যান ট্রাম্প। ওই সফরের আগে হোয়াইট হাউসের কাছে সাংবাদিকদের কাছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে মন্তব্য করেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘যদি ইসলামাবাদে কোনও চুক্তি স্বাক্ষরিত হয়, তবে আমিও সেখানে যেতে পারি। ওরা চাইছে আমি যাই।’

যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়ানো হবে কিনা সে প্রসঙ্গেও ইঙ্গিত পূর্ণ মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংঘর্ষ বিরতির মেয়াদ বাড়ানোর প্রয়োজন পড়বে না বলেই দাবি করেন তিনি। আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, যুদ্ধ থামাতে উদ্যোগী হয়েছেন ট্রাম্প। তা তাঁর এই মন্তব্য থেকেই স্পষ্ট। আগামী দিনে যে মার্কিন প্রতিনিধিদল ইসলামাবাদ যাবে সেই দলেও ভ্যান্স থাকতে পারেন বলে সূত্রের খবর।

Continue Reading

Previous: মিগুয়েলের লাল কার্ড নিয়ে ক্ষুব্ধ ইস্টবেঙ্গল ! ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন ক্লাব কর্তারা
Next: এবার হাতিয়ার সোশ্যাল মিডিয়া! সমস্যা জানাতে সমাজমাধ্যমকে ব্যবহারের আর্জি বাম প্রার্থী দীপ্সিতার

সম্পর্কিত গল্প

New-Project-25.webp

পিএইচপি-তে বড় ত্রুটি, বিশ্বজুড়ে বিপাকে বহু সংস্থার ওয়েবসাইট

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-23.webp

চোরবাগান দূরঘটনা থেকে শিক্ষা, আসছে বছর আরও তৎপর থাকবে প্রশাসন, বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Online Desk অক্টোবর 22, 2026
CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

New-Project-26.webp

ভোট কারচুপির অভিযোগে সরব ইন্ডিয়া জোট, আজই ভার্চুয়াল বৈঠকে ‘ইন্ডিয়া’ জোট

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-25.webp

পিএইচপি-তে বড় ত্রুটি, বিশ্বজুড়ে বিপাকে বহু সংস্থার ওয়েবসাইট

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-24.webp

সিজেপি ইস্যুতে কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন আন্নামালাইয়ের, পাল্টা জবাব দিল বিজেপি

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-23.webp

চোরবাগান দূরঘটনা থেকে শিক্ষা, আসছে বছর আরও তৎপর থাকবে প্রশাসন, বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.