Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • মিগুয়েলের লাল কার্ড নিয়ে ক্ষুব্ধ ইস্টবেঙ্গল ! ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন ক্লাব কর্তারা

মিগুয়েলের লাল কার্ড নিয়ে ক্ষুব্ধ ইস্টবেঙ্গল ! ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন ক্লাব কর্তারা

Online Desk এপ্রিল 17, 2026
SP-2.jpg

স্পোর্টস রিপোর্টার : প্রিয় সমর্থক রাহুলের স্মৃতিতে আবেগে ভাসছে গ্যালারি, অন্যদিকে মাঠে ১০ জন নিয়ে লড়াই, সব মিলিয়ে বৃহস্পতিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে এক অবিস্মরণীয় সন্ধের সাক্ষী থাকল ইস্টবেঙ্গল। বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে তিনবার পিছিয়ে পড়েও, শেষমুহূর্তে গোল করে ৩-৩ ড্র করল লাল হলুদ ব্রিগেড।তাতে উঠে এল লিগ তালিকার তিন নম্বরেও।

ম্যাচের শুরু থেকেই যুবভারতীর গ্যালারিতে ছিল আবেগঘন পরিবেশ। ম্যাচের ১২ মিনিটে আশিক কুরুনিয়ানের দুর্দান্ত গোলে এগিয়ে যায় বেঙ্গালুরু। তবে বেশিক্ষণ পিছিয়ে থাকেনি ইস্টবেঙ্গল। ২১ মিনিটে কর্নার থেকে আনোয়ার আলির ব্যাক ভলিতে সমতা ফেরে। কিন্তু ম্যাচের মোড় ঘুরে যায় ২৪ মিনিটে, মিগুয়েল ফিগুইরা লাল কার্ড দেখায় ১০ জনে পরিণত হয় লাল হলুদ। সহকারী কোচ আদ্রিয়ান রুবিওও পরে লাল কার্ড দেখেন, গরমের রাতে আরও যেন উত্তপ্ত হয়ে ওঠে ম্যাচ! সংখ্যায় কম হয়েও লড়াই ছাড়েনি ইস্টবেঙ্গল। ৩৯ মিনিটে সুরেশ সিং ওয়াংজামের গোলে আবার এগিয়ে যায় বেঙ্গালুরু। দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটে সল ক্রেসপোর গোলে ফের সমতায় ফেরে ইস্টবেঙ্গল।

৭১ মিনিটে রায়ান উইলিয়ামস গোল করে আবার এগিয়ে দেন বেঙ্গালুরুকে। যেন পেন্ডুলামের মতো দুলতে থাকে ম্যাচ। ঘরের মাঠে খোঁচা খাওয়া বাঘের মতোই শেষপর্যন্ত লড়়াই চালিয়ে যায় ইস্টবেঙ্গল। সব আশা যখন প্রায় শেষ ধরেই নিয়েছিলেন সমর্থকরা, তখনই নাটকীয় প্রত্যাবর্তন। সংযুক্ত সময়ের সপ্তম মিনিটে অ্যান্টন সয়বার্গের গোল ইস্টবেঙ্গলকে তৃতীয়বারের মতো সমতায় ফেরে। যে স্ট্রাইকারকে এতদিন সমালোচনার মুখে পড়তে হয়েছিল, তিনিই হয়ে ওঠেন ম্যাচের নায়ক। প্রায় ৭০ মিনিট ১০ জনে খেলে এই লড়াই শুধু একটা ড্র নয়, হার না মানা মানসিকতার লড়াইয়ের প্রতীক হয়ে রইল। ম্যাচ শেষে কোচ অস্কার দলের পারফরম্যান্সে সন্তুষ্ট হয়ে সমর্থকদের ধন্যবাদ জানান। এই ড্র-এর ফলে লিগ টেবিলে ১৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এল ইস্টবেঙ্গল।গ্যালারির আকাশে এক বিষন্ন সূর্যোদয়, লাল-হলুদ হৃদয়ে অমর ‘ অরুণোদয়’। রাহুল সশরীরে গ্যালারিতে না থাকলেও, তাঁর আশীর্বাদ যে তাঁর প্রিয় দলের জন্য ছিল, সেটা ফুটবলারদের শেষপর্যন্ত লড়াইয়ে ধরা পড়েছে। ১০ জনে মিলে ৩-৩ ড্র করে ১ পয়েন্ট নিয়ে মাথা উঁচু করে মাঠ ছেড়েছেন লাল হুলদ ফুটবলররা। রাহুলের আত্মা যেখানেই থাকুন, তিনি নিশ্চয়ই খুশি হয়েছেন দলের এই পারফরমেন্সে।

ফুটবলারদের লড়াই, সমর্থকদের গোটা ম্যাচে পাশে থাকার কথা ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁর কথাতেই উঠে এসেছে। কিন্তু মিগুয়েলকে লাল কার্ড দেখানোর সিদ্ধান্ত ঠিক ছিল না কিনা, এই প্রশ্নে অস্কার মেজাজ হারিয়ে বিষ্ফোরক মন্তব্য করলেন, যা তাঁর বিরুদ্ধে যেতে পারে। ফেডারেশনের শৃঙ্খলারক্ষাকারী কমিটি কড়া ব্যবস্থা নিলে অবাক হওয়ার কিছু নেই।

অস্কারের প্রতিক্রিয়া, ‘ এসব নিয়ে মন্তব্য করলে আমার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হতেই পারে। আমি গতকালই বলেছিলাম, এমন সব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, যা ফুটবলের পরিপন্থী। আমাদের ম্যাচের আগে বেঙ্গালুরু এফসির স্যাঞ্চেজের নির্বাসেনের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়া হয়। আর এদিন মিগুয়েলের সঙ্গে যেটা ঘটেছে, সেটা খুব খারাপ। বেঙ্গালুরুর কোচিং স্টাফ মিগুয়েলকে পর্তুগীজ ভাষায় ‘ভিদাও’ বলে কটূ্ক্তি করেন, যার অর্থ সমকামী। এতে মেজাজ হারায় মিগুয়েল। প্রত্যাঘাত করে এইধরনের প্রোভোকেশনে পড়ে। আমার দাবি, স্যাঞ্চেজের সাসপেনশনের মতো মিগুয়েলের লাল কার্ডের শাস্তি প্রত্যাহার করা হোক। সেটা যদি না করায় হয়, তাহলে বুঝতে হবে, এর পিছনে অন্য খেলা চলছে। আর এই কথা বলার জন্য যদি আমার বিরুদ্ধে ব্যবস্থা নিলে, বুঝতে হবে, আমি যেটা বলছি সেটাই ঠিক। রেফারিংয়ের নিরপেক্ষতা নিয়ে সংশয় আরও বাড়বে।ফুটবলারদের বলেছিলাম হাল না ছাড়তে। বিরতিতে বলি, সমর্থকরা তোমাদের ওপর অনেক প্রত্যাশা রাখে। ওরা তোমাদের প্রেরণা জুগিয়ে চলেছে সারাক্ষণ চিৎকার করে। ওদের সঙ্গে নিজেদের কানেক্ট করো। সেরা দাও শেষপর্যন্ত। ফুটবলাররা সেটাই করেছে। ১০ জনে খেলে ড্র করাটা নিঃসন্দেহে কৃতিত্বের। কিন্তু ১ পয়েন্টে খুশি নই। কারণ এটা জেতা ম্যাচ ছিল। মিগুয়েলকে লাল কার্ড দেখিয়ে অণ্যায়ভাবে বের করে না দিলে, ৩ পয়েন্ট পাওয়া নিশ্চিত ছিল। তবে ১ পয়েন্ট পেয়ে লিগ টেবিলের ৩ নম্বরে থেকে লড়াইয়ে থাকলাম।’এদিকে ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার বললেন, যখন রিলায়েন্স ছিল তখনও আমাদের বঞ্চিত করা হত আইএসএলে আর এখনও করা হচ্ছে। আমরা এই বিষয়টা নিয়ে টুর্নামেন্টের পরে প্রতিবাদ জানাবো। গত ৩ বছর ধরে হয়ে আসছে। কেন আমাদের সঙ্গে এগুলো করা হচ্ছে! একটা ম্যাচ পেনাল্টি না হয়েও পেয়ে যাচ্ছে আর আমাদের প্লেয়ারকে লাল কার্ড ইচ্ছা করে দেখান হচ্ছে। কার নির্দেশে হচ্ছে!’

Post Views: 111

Continue Reading

Previous: ১০ দিনের যুদ্ধবিরতিতে রাজি ইজরায়েল-লেবানন; ফের যুদ্ধ থামানোর কৃতিত্ব নিজের কাঁধে নিলেন ট্রাম্প
Next: ইসলামাবাদে গিয়ে ইরান চুক্তিতে স্বাক্ষর করতে পারেন ট্রাম্প, নিজেই জানালেন সে কথা

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.