Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • এবার হাতিয়ার সোশ্যাল মিডিয়া! সমস্যা জানাতে সমাজমাধ্যমকে ব্যবহারের আর্জি বাম প্রার্থী দীপ্সিতার

এবার হাতিয়ার সোশ্যাল মিডিয়া! সমস্যা জানাতে সমাজমাধ্যমকে ব্যবহারের আর্জি বাম প্রার্থী দীপ্সিতার

Online Desk এপ্রিল 17, 2026
dipsita-dhar.png

ওঙ্কার ডেস্ক: দমদম উত্তর বিধানসভা কেন্দ্রে ভোটের প্রচারে এবার এক ভিন্নধর্মী উদ্যোগ নজরে এল বাম প্রার্থী দীপ্সিতা ধরের প্রচারে। প্রচলিত মিছিল, সভা কিংবা দেওয়াল লিখনের পাশাপাশি ডিজিটাল মাধ্যমকে সামনে রেখে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ানোর ওপর জোর দিচ্ছেন তিনি। বিশেষ করে তরুণ প্রজন্মকে সরাসরি যুক্ত করতে সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করার বার্তা দিয়েছেন বাম প্রার্থী।
প্রচারের মাঝেই দীপ্সিতা ধর কনটেন্ট ক্রিয়েটর, ইউটিউবার এবং সোশাল মিডিয়ায় সক্রিয় সাধারণ মানুষদের উদ্দেশে আবেদন জানান, তাঁরা যেন বামপন্থী ভাবনা, রাজনৈতিক বার্তা এবং প্রচারকে কেন্দ্র করে ছোট ছোট ভিডিও বা ‘রিল’ তৈরি করেন। তাঁর মতে, বর্তমানে সোশাল মিডিয়া এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে খুব কম সময়ে বিপুল সংখ্যক মানুষের কাছে পৌঁছনো সম্ভব। তাই এই মাধ্যমকে ব্যবহার করেই নিজেদের রাজনৈতিক অবস্থান আরও জোরালোভাবে তুলে ধরতে চাইছে বাম শিবির।
দীর্ঘদিন ধরে নির্বাচনী রাজনীতিতে বামেদের ফলাফল আশানুরূপ না হওয়ায় বিরোধীদের তরফে বারবার কটাক্ষ করা হয়েছে যে, বাম রাজনীতি এখন মূলত সোশ্যাল মিডিয়াতেই সীমাবদ্ধ। এই পরিস্থিতিতে সেই সোশাল মিডিয়াকেই কার্যকর প্রচারের মাধ্যম হিসেবে ব্যবহার করার চেষ্টা করছেন দীপ্সিতা। তাঁর এই উদ্যোগে একদিকে যেমন সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলার ইঙ্গিত মিলছে, তেমনই তরুণ ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ গড়ে তোলার প্রচেষ্টাও স্পষ্ট।
রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, এই ধরনের ডিজিটাল প্রচার কৌশল বর্তমান প্রজন্মের কাছে বামেদের নতুনভাবে তুলে ধরতে সাহায্য করতে পারে। তবে বাস্তবে এই উদ্যোগ কতটা ভোটে প্রভাব ফেলতে পারবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। তবুও নির্বাচনী লড়াইয়ে নিজেদের উপস্থিতি জোরদার করতে বামেদের এই নতুন কৌশল ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।

Continue Reading

Previous: ইসলামাবাদে গিয়ে ইরান চুক্তিতে স্বাক্ষর করতে পারেন ট্রাম্প, নিজেই জানালেন সে কথা
Next: মহিলা সংরক্ষণ সংক্রান্ত পুরনো আইন কার্যকর করে দিল মোদী সরকার

সম্পর্কিত গল্প

New-Project-32.webp

ফের সময় চাইলেন কাকলি-সহ ২০ সাংসদ, ৩ নভেম্বর পর্যন্ত ডেডলাইন চেয়ে স্পিকারকে চিঠি

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-31.webp

যেখানে আলোয় ভাসার কথা, সেখানে শ্মশানের নিস্তব্ধতা — দশমীতেও অন্ধকারে চোরবাগান

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-30.webp

নবমীর রাতে ট্রাফিক আইন ভাঙার হিড়িক, শহর জুড়ে ৭৮২ মামলা

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026
dawood.webp

দাউদ ইব্রাহিমকে নিয়ে রাষ্ট্রসংঘের রিপোর্টে আপত্তি ভারতের, লাদেনের প্রসঙ্গ টেনে জবাব দিল দিল্লি

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-32.webp

ফের সময় চাইলেন কাকলি-সহ ২০ সাংসদ, ৩ নভেম্বর পর্যন্ত ডেডলাইন চেয়ে স্পিকারকে চিঠি

Online Desk অক্টোবর 22, 2026
Steamed-Chicken-Momo-Recipe-Collage.png

চিকেন মোমো রেসিপি: স্বাদ, পুষ্টি ও প্রস্তুতপ্রণালির বিশ্লেষণ

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.