Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • বারবার কেন হোঁচট! কী বলছেন ইস্টবেঙ্গল কোচ কুয়াদ্রাত

বারবার কেন হোঁচট! কী বলছেন ইস্টবেঙ্গল কোচ কুয়াদ্রাত

Online Desk নভেম্বর 26, 2023
IMG-20231125-WA0190.jpg

স্পোর্টস ডেস্ক :মরশুমের শুরুটা ভাল হলেও ইন্ডিয়ান সুপার লিগে টানা চার ম্যাচে জয়হীন ইস্টবেঙ্গল এফসি। তা সত্ত্বেও বিচলিত নন তাদের স্প্যানিশ কোচ কার্লস কুয়াদ্রাত। তাঁর মতে, দলের এই সময়ে যেমন খেলা উচিত তেমনই খেলছে। কিন্তু প্রতি ম্যাচে ছোট ছোট ভুলই তাদের সাফল্যের পথে প্রধান বাধা হয়ে দাঁড়াচ্ছে।

শনিবার চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে ৮৫ মিনিট পর্যন্ত এক গোলে এগিয়ে থাকার পরও গোল খেয়ে জেতা ম্যাচ ১-১ ড্র করে ইস্টবেঙ্গল এফসি। এই মরশুমে এই নিয়ে তিনটি ম্যাচে এগিয়ে থেকেও জয় হাতছাড়া করলেন ক্লেটন সিলভারা। ম্যাচের বয়স ৮০ মিনিট পেরিয়ে যাওয়ার পর এই নিয়ে দ্বিতীয় গোল খায় তারা। গত ম্যাচেও যে ভাবে কেরালার ব্লাস্টার্সের বিরুদ্ধে ৮৮ মিনিটের মাথায় গোল খেয়েছিল ইস্টবেঙ্গল, শনিবার চেন্নাইন এফসি-র বিরুদ্ধেও ৮৬ মিনিটের মাথায় গোল খেয়ে জয়ে ফেরার সুযোগ হাতছাড়া করে।

এই ড্রয়ের পর সাংবাদিক বৈঠকে এসে ইস্টবেঙ্গল কোচ কার্লস কুয়াদ্রাত বলেন, “দলের ছেলেদের শারীরিক ভাবে কোনও সমস্যা ছিল না। যথেষ্ট বিশ্রাম তারা পেয়েছে। এ রকম কোনও অজুহাত দিতে রাজি নই আমি। তবে আজকের ম্যাচে চেন্নাইন আমাদের চেয়ে ভাল খেলেছে, এ কথাও ঠিক নয়। আমরা গত কয়েকদিন ধরে যে ভুলগুলো শোধরানোর কাজ করেছি, আজকের ম্যাচে তার বেশিরভাগটুকুই প্রতিফলিত হয়েছে। যে পরিস্থিতিগুলোতে আমরা প্রতিপক্ষকে চাপে ফেলতে পারি, সেই পরিস্থিতিগুলোকে আমরা কাজে লাগিয়েছি। কিন্তু ম্যাচের শেষ দিকে যা করার দরকার ছিল, তা আমরা করতে পারিনি”।

তবে দলের বিদেশি ফুটবলারদের পারফরম্যান্সে যে তিনি খুশি নন, তাও স্পষ্ট জানিয়ে দেন কুয়াদ্রাত। বলেন, “আমাদের দলের বিদেশি ফুটবলারদের আরও ভাল খেলতে হবে। আজ একজন বিদেশির ভুলেই আমাদের গোল খেতে হয়েছে। গত ম্যাচেও বিদেশিদের ভুল হয়েছে। পেনাল্টিও মিস করেছে একজন বিদেশিই। ৮৫ মিনিটের মাথায় যদি পেনাল্টি মিস হয়, তা হলে কিছু করার থাকে না। আমি আমার বিদেশি খেলোয়াড়দের নিন্দা করছি না। শুধু বলছি ওদের আরও ভাল খেলতে হবে। ওরা দলের শক্তি। ওদের সে রকমই পারফরম্যান্স দেখাতে হবে। দল হিসেবে আমাদের এই ধরনের পরিস্থিতির মোকাবিলা করতে হবে”।

Post Views: 84

Continue Reading

Previous: পার্থ দে ফাউন্ডেশনের অনুষ্ঠানে ছিল পরিছন্নতার ছোঁয়া
Next: মাঝরাতে মারিশদা থানায় শুভেন্দু অধিকারী

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.