Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ইয়েমেনে ইজরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা; ধ্বংস বন্দর ও বিদ্যুৎকেন্দ্র, হুতিদের বিরুদ্ধে ‘অপারেশন ব্ল্যাক ফ্ল্যাগ’

ইয়েমেনে ইজরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা; ধ্বংস বন্দর ও বিদ্যুৎকেন্দ্র, হুতিদের বিরুদ্ধে ‘অপারেশন ব্ল্যাক ফ্ল্যাগ’

Online Desk জুলাই 7, 2025
yemen-attack.png

ওঙ্কার ডেস্ক: ইরানের সঙ্গে যুদ্ধ আবহে ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইজরাইল। সোমবার ভোররাতে ইয়েমেনের তিনটি বন্দর ও একটি বিদ্যুৎকেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইজরায়েলি সেনাবাহিনী। হুতি বিদ্রোহীদের উপর সামরিক অভিযান চালাল ইজরায়েল। ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাটজ এই হামলার কথা নিশ্চিত করেছেন। জানিয়েছেন, এই অভিযান ছিল ‘অপারেশন ব্ল্যাক ফ্ল্যাগ’-এর অংশ। তাঁর স্পষ্ট হুঁশিয়ারি, হুতিরা তাদের কর্মকাণ্ডের জন্য ভারী মূল্য দিতে হবে।

ইজরায়েলি সেনা সূত্রের দাবি, হুদায়দাহ, রাস ইসা ও সাইফ নামে তিনটি বন্দর এবং ইব ও তাইজ শহরে বিদ্যুৎ সরবরাহকারী রাস কানাতিব বিদ্যুৎকেন্দ্র এই হামলার লক্ষ্য ছিল। হামলার পরই হুদায়দাহসহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানা যাচ্ছে। ইজরায়েলি প্রতিরক্ষামন্ত্রী এক্সে দেওয়া পোস্টে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘‘ইয়েমেনের পরিণতি হবে তেহরানের মতোই। কেউ ইজরায়েলের ক্ষতি করতে চাইলে, সেই হাত কেটে ফেলা হবে।’’

রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী, হামলার অন্যতম প্রধান লক্ষ্য ছিল ‘গ্যালাক্সি লিডার’ নামের একটি বাণিজ্যিক জাহাজ। ২০২৩ সাল থেকে হুতি বিদ্রোহীরা জাহাজটি দখল করে রেখেছিল। ইজরায়েলের দাবি, জাহাজটি ব্যবহার করা হচ্ছিল লোহিত সাগরে নজরদারি ও হামলার কাজে। ইজরায়েলের হামলার জবাবে হুতি গোষ্ঠী জানিয়েছে, তারা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে এবং পাল্টা হামলা চালিয়েছে। যদিও ইয়েমেনি সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, হামলার আগে বন্দরগুলো খালি করে দিতে বলা হয়েছিল। হুতি-নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম আল মাসিরা জানিয়েছে, হামলার আগে স্থানীয়দের সরে যেতে সতর্কবার্তা দিয়েছিল ইজরায়েলি বাহিনী। কোনও আন্তর্জাতিক সংবাদ সংস্থা এখনো পর্যন্ত হতাহতের সঠিক তথ্য জানাতে পারেনি। তবে হামলার জেরে বন্দর ও বিদ্যুৎকেন্দ্রের বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে একাধিক সূত্রে খবর। হুদায়দাহ বন্দরটি বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এটি ইয়েমেনে খাদ্য ও মানবিক সাহায্য প্রবেশের প্রধান কেন্দ্র। গত এক বছরে একাধিকবার হামলার শিকার হয়েছে এই বন্দরটি।

গাজা সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকেই প্যালেস্টাইন সমর্থিত হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ ও মিত্র বাণিজ্যিক জাহাজগুলিকে নিশানা করছে। তাদের দাবি, প্যালেস্টাইনের প্রতি সংহতি জানাতেই এই হামলা। ইজরায়েলি সেনা সূত্রের মতে, ইয়েমেন থেকে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, সেগুলি প্রতিহত করার চেষ্টা চলছে। প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র থামাতে সফল হয়েছে কি না, তা পর্যালোচনার মধ্যে আছে।

Post Views: 283

Continue Reading

Previous: ব্রিক্‌স দেশগুলির জন্য বাড়তি শুল্ক; আমেরিকাবিরোধী নীতিতে যুক্ত দেশগুলির উপর ১০% অতিরিক্ত কর চাপানোর হুঁশিয়ারি ট্রাম্পের
Next: ক্যান্সার আক্রান্ত দিদিকে এই জয় উৎসর্গ বাংলার আকাশের

সম্পর্কিত গল্প

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.