Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সোমনাথের পর ইসরোর নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিতে চলেছেন কে?

সোমনাথের পর ইসরোর নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিতে চলেছেন কে?

Online Desk জানুয়ারি 8, 2025
isro-new-chairman-v-narayanan.jpg

ওঙ্কার ডেস্ক: আগামী ১৪ জানুয়ারি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর নতুন চেয়ারম্যান পদে দায়িত্ব নিতে চলেছেন ভি নারায়ণ। ওইদিনই কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে ইসরোর বর্তমান চেয়ারম্যান এস সোমনাথের। কেন্দ্রের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, আগামী দু’বছর ইসরোর চেয়ারম্যানের দায়িত্ব সামলাবেন ভি নারায়ণ। ইসরোর চেয়ারম্যানের দায়িত্ব সামলানোর পাশাপাশি তিনি সামলাবেন মহাকাশ দফতরের সচিবের দায়িত্বও।
লিকুইড প্রপালশন সিস্টেম সেন্টারের প্রধান ছিলেন তিনি। এছাড়াও এই বিজ্ঞানী দায়িত্ব সামলেছেন আরও গুরুদায়িত্ব। ভি নারায়ণ দেশের ক্রায়োজেনিক ইঞ্জিন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ইসরোর একাধিক গুরুত্বপূর্ণ আবিষ্কারের পিছনে রয়েছেন ভি নারায়ণ। সূত্রের খবর, প্রপালশন সিস্টেম সংক্রান্ত বিষয়ে বিশেষজ্ঞ তিনি। গবেষণা করেছেন লঞ্চযান নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়েও। গগনযান প্রকল্পের সঙ্গেও যুক্ত রয়েছেন এই বিজ্ঞানী।

ভি নারায়ণের জন্ম ও বেড়ে ওঠা তামিলনাড়ুতে। স্কুলশিক্ষা উত্তীর্ণ করে খড়গপুর আইআইটিতে পড়েছেন তিনি। আইআইটি থেকে ক্রায়োজেনিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর স্তরে প্রথম হন। এরপর খড়্গপুর অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে পিইচডি করেন ভি নারায়ণ। পিএইচডি শেষ করে ভি নারায়ণ যোগ দেন ইসরোতে। রকেট এবং মহাকাশ প্রপালশন বিশেষজ্ঞ হিসাবে ১৯৮৪ সালে ইসরোতে যোগ। ২০১৮ সালে লিকুইড প্রপালশন সিস্টেম সেন্টারের ডিরেক্টর নির্বাচিত হন।

ভিডিও দেখুন-

Post Views: 128

Continue Reading

Previous: মমতার রাজনীতির ও জীবন সংগ্রাম শুনতে চায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, কবে ? দেখুন একনজরে
Next: জল্পনার অবসান, গুয়াহাটিতে হচ্ছে বছরের প্রথম কলকাতা ডার্বি

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.