Skip to content
অক্টোবর 15, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • দিল্লিতে প্রতিবাদ করতে গেলেও লাগবে টাকা, যন্তর মন্তর বন্ধ, বিকল্প তিন মাঠে ভাড়া গুনতে হবে আন্দোলনকারীদের!

দিল্লিতে প্রতিবাদ করতে গেলেও লাগবে টাকা, যন্তর মন্তর বন্ধ, বিকল্প তিন মাঠে ভাড়া গুনতে হবে আন্দোলনকারীদের!

Online Desk অক্টোবর 14, 2026
New-Project-81.webp

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি: গণতান্ত্রিক দেশে শান্তিপূর্ণ বিক্ষোভ প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। কিন্তু রাজধানী দিল্লিতে সেই অধিকার প্রয়োগ করতে এবার থেকে পকেট থেকে খসাতে হবে মোটা টাকা। ইতিমধ্যেই যন্তর মন্তরকে আর প্রতিবাদস্থল হিসেবে ব্যবহার করা যাবে না বলে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তবে বিকল্প ময়দানে আন্দোলনে নামার ক্ষেত্রে এবার থেকে পকেটের দিকে তাকাতে হবে আন্দোলনকারীদের।

সোমবার পুলিশ কমিশনার অনুরাগ কুমারের জারি করা নির্দেশে বলা হয়েছে, যন্তর মন্তরের পরিবর্তে তিনটি বিকল্প স্থান চিহ্নিত করা হয়েছে। এগুলি হল রামলীলা ময়দান, উত্তর দিল্লির বুরারি ময়দান এবং পূর্ব দিল্লির সিবিডি ময়দান। এর মধ্যে রামলীলা ময়দান যন্তর মন্তরের সবচেয়ে কাছে, দূরত্ব প্রায় ৩ কিলোমিটার। বাকি দুটি মাঠ অনেক দূরে, একটি ১৩.৫ কিলোমিটার এবং অন্যটি ৪৪ কিলোমিটার।

এই তিনটির মধ্যে সবচেয়ে পরিচিত রামলীলা ময়দান। কিন্তু এখানে বিক্ষোভ দেখাতে গেলে গুনতে হবে ১.২১ লক্ষ টাকা। ১২ একরের এই মাঠে সর্বোচ্চ ৫০ হাজার মানুষের জমায়েত হতে পারে। প্রতিদিনের ভাড়া ৫০ হাজার টাকা, এর সঙ্গে সিকিউরিটি ডিপোজিট এবং কর মিলিয়ে মোট খরচ দাঁড়ায় ১ লক্ষ ২১ হাজার টাকা। এর মধ্যে ৫৫ হাজার টাকা ফেরতযোগ্য, বাকি প্রায় ৬৬ হাজার টাকা ফেরত পাওয়া যাবে না।

নিয়ম অনুযায়ী, দিল্লি পুরসভার উদ্যানপালন বিভাগের কাছ থেকে রামলীলা ময়দান ব্যবহারের অনুমতি নিতে হয় এবং পুলিশের কাছ থেকে ‘নো-অবজেকশন সার্টিফিকেট’ আনতে হয়। তারপর ভাড়া দিয়ে মাঠ ব্যবহার করা যায়। তবে রামলীলা ময়দানের একটি ছোট অংশ, যেখানে বড়জোর ১৫০ জন জড়ো হতে পারেন, তা বিনামূল্যে ব্যবহার করা যায় বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, চলতি বছরের প্রায় সব দিনের বুকিং ইতিমধ্যেই শেষ। শুধু ২৯, ৩০ এবং ৩১ ডিসেম্বর ফাঁকা রয়েছে। অর্থাৎ টাকা দিলেও সবসময় বিক্ষোভের অনুমতি মিলবে না। দিল্লি পুলিশ এখনও রামলীলা ময়দানে বিক্ষোভের নিয়মাবলী আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি।

Continue Reading

Previous: ছিনতাইয়ের আশঙ্কায় জয়পুরে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার দিল্লিগামী বিমানের!
Next: চা-চক্রে রণকৌশল, যন্তর মন্তর ইস্যুতে অনড় ইন্ডিয়া জোট, মোদী-শাহকে চ্যালেঞ্জ রাহুল গান্ধীর

সম্পর্কিত গল্প

Ranji.jpg

দিল্লিকে হারালেও চিন্তা আছে বাংলার

Online Desk অক্টোবর 14, 2026
New-Project.webp

৬০০০ কোটির ফেনল কারখানা বাংলায়, আত্মনির্ভর ভারতের প্রতীক বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

Online Desk অক্টোবর 14, 2026
New-Project-85.webp

ছাত্রীকে মেরে বধির করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে, নিগৃহীতদের নিয়ে সাংবাদিক বৈঠকে সরব রাহুল

Online Desk অক্টোবর 14, 2026

You may have missed

Ranji.jpg

দিল্লিকে হারালেও চিন্তা আছে বাংলার

Online Desk অক্টোবর 14, 2026
ARNAB.jpg

সশস্ত্র বালি মাফিয়া সিন্ডিকেটে অতিষ্ঠ চম্বল, বালি চুরি রুখতে ফের পদক্ষেপ সুপ্রিম কোর্টের

Online Desk অক্টোবর 14, 2026
New-Project.webp

৬০০০ কোটির ফেনল কারখানা বাংলায়, আত্মনির্ভর ভারতের প্রতীক বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

Online Desk অক্টোবর 14, 2026
New-Project-85.webp

ছাত্রীকে মেরে বধির করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে, নিগৃহীতদের নিয়ে সাংবাদিক বৈঠকে সরব রাহুল

Online Desk অক্টোবর 14, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.