Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • জাদেজার ব্যাটেই ইনিংস জয়ের স্বপ্ন ভারতের

জাদেজার ব্যাটেই ইনিংস জয়ের স্বপ্ন ভারতের

Online Desk জানুয়ারি 26, 2024
WhatsApp-Image-2024-01-26-at-17.41.11.jpeg

স্পোর্টস ডেস্ক : ইনিংস জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে ভারত। রবীন্দ্র জাদেজার ব্যাটে ভর করে বড় রানের লিডের দিকে এগোচ্ছে ভারত। দ্বিতীয় দিনের শেষে ৭ উইকেট হারিয়ে ভারতের রান ৪২১। ১৭৫ রানে এগিয়ে। প্রথমে ব্যাট করে ২৪৬ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষে ১ উইকেট হারিয়ে ভারতের রান ১১৯ ছিল। দ্বিতীয় দিন শতরানের দোরগোড়া থেকে ফেরেন যশস্বী জয়েসওয়াল এবং কেএল রাহুল। যথাক্রমে ৮০ এবং ৮৬ রানে ফেরে দুই ভারতীয় ব্যাটার। শতরানের মুখে দাঁড়িয়ে জাদেজা। দ্বিতীয় দিনের শেষে ৮১ রানে অপরাজিত। সেঞ্চুরি পাবেন, না বাকি দু”জনের মতো অধরা থেকে যাবে সেটা জানার জন্য তৃতীয় দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে এদিন অর্ধশতরানের পর ব্যাট ঘুরিয়ে সেই পরিচিত তলোয়ার সেলিব্রেশন করেন জাড্ডু। তিন ত্রয়ীর ব্যাটে ভর করে ভাল জায়গায় ভারত। শুরুটা করেন যশস্বী, শেষটা জাদেজা। মাঝে দলকে শক্ত ভীতের ওপর দাঁড় করান রাহুল। চায়ের বিরতিতে ৬৩ রানে এগিয়ে ছিল ভারত। ৫ উইকেট হারিয়ে ভারতের রান ছিল ৩০৯। ৪৫ রানে অপরাজিত ছিলেন জাদেজা। তৃতীয় সেশনে একশোর বেশি রান যোগ হয়। ভারত হারায় ২ উইকেট। ৪১ করেন শ্রীকর ভরত। উইকেটকিপিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও রান পান। তবে রাহুল আউট হওয়ার পর লিড বাড়ানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন জাদেজা। প্রথমে ভরতের সঙ্গে, পরে অক্ষরকে নিয়ে এগিয়ে যান। রান পাননি অশ্বিন। জাদেজার সঙ্গে ভুল বোঝাবুঝিতে ১ রানে রান আউট হন। দ্বিতীয় দিনের শেষে ৮১ রানে অপরাজিত জাদেজা। তাতে রয়েছে ২টি ছয়, ৭টি চার। উইকেটের অন্য প্রান্তে ৩৫ রানে ব্যাট করছেন অক্ষর। এই দুইয়ের ব্যাটে ভর করে চারশো রানের গণ্ডি পেরোয় ভারত।

Post Views: 84

Continue Reading

Previous: জেলায় জেলায় পালিত হল ৭৫ তম সাধারণতন্ত্র দিবস
Next: পদ্ম হাতে ফের নীতীশ, মুখ্যমন্ত্রী পদে শপথ রবিবার?

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.