Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দিল্লির এইমসে ভর্তি উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, দেখতে গেলেন মোদী

দিল্লির এইমসে ভর্তি উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, দেখতে গেলেন মোদী

Online Desk মার্চ 9, 2025
modi-dhankhar.jpg

ওঙ্কার ডেস্ক: বুকে ব্যথা নিয়ে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি হলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। শনিবার রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার জগদীপ ধনখড়কে দেখতে হাসপাতালে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শনিবার রাত ২টো নাগাদ আচমকাই বুকে ব্যথা অনুভব করেন ধনখড়। অসুস্থতা বোধ করায় ওই রাতেই তাঁকে দিল্লির এইমসে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি। দিল্লি এইমসের হৃদরোগ বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক রাজীব নারাংয়ের অধীনে চিকিৎসা চলছে ধনখড়ের। ইতিমধ্যে তাঁর চিকিৎসার জন্য একটি মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়েছে হাসপাতালের তরফে। ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। রবিবার উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে দেখতে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন দেশের প্রশাসনিক প্রধান।
উল্লেখ্য, জগদীপ ধনখড় ১৯৭৯ সালে আইন নিয়ে স্নাতক উত্তীর্ণ হন রাজস্থানের বিশ্ববিদ্যালয় থেকে। কর্মজীবন শুরু করেন আইনজীবী হিসাব। রাজস্থানের হাই কোর্টে এবং পরে সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে কাজ করেছেন। রাজনীতিতে পা রাখেন ১৯৮৯ সালে। সে বছরে রাজস্থানের ঝুনঝুনু লোকসভা কেন্দ্র থেকে জয়ী হন। তিনি জনতা দলের পক্ষ থেকে প্রার্থী হয়ে ছিলেন। কেন্দ্রীয় সংসদীয় প্রতিমন্ত্রী হন ১৯৯০ সালে। ২০০৩ সালে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন তিনি। প্রসঙ্গত, জগদীপ ধনখড়কে ২০১৯ সালে পশ্চিমবঙ্গের রাজ্যপাল করা হয়।

ভিডিও দেখুন-

Post Views: 146

Continue Reading

Previous: কলকাতা মেডিক্যাল কলেজ চত্বরে বিরল দৃশ্য
Next: জম্মু-কাশ্মীরে ধৃত হিজবুল জঙ্গি, উদ্ধার ৫০ ডিটোনেটর, ২৯টি টাইমার-সহ বন্দুক

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.