Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • পাক জঙ্গি গোষ্ঠী মহিলাদের জন্য চালু করল অনলাইন কোর্স, ফি ৫০০ পাকিস্তানি টাকা

পাক জঙ্গি গোষ্ঠী মহিলাদের জন্য চালু করল অনলাইন কোর্স, ফি ৫০০ পাকিস্তানি টাকা

Online Desk অক্টোবর 22, 2025
masud-azhar.jpg

ওঙ্কার ডেস্ক: কুখ্যাত পাক জঙ্গি গোষ্ঠী জইশ ই মহম্মদ আগেই ঘোষণা করেছিল জামাত-উল-মুমিনাত নামে একটি মহিলা শাখা তৈরি করার। এ বার সামনে এলো সন্ত্রাসী গোষ্ঠীটির অনলাইন প্রশিক্ষণ সংক্রান্ত কোর্সের খবর। ৫০০ পাকিস্তানি টাকায় মহিলাদের জন্য ভার্চুয়ালি এই কোর্সের ব্যবস্থা করেছে মাসুদ আজহারের জঙ্গি সংগঠনটি।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, একাধিক নথি সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে সন্ত্রাসবাদী সংগঠনটির জন্য তহবিল সংগ্রহ এবং সেখানে নিয়োগের জন্য তুফাত আল-মুমিনাত নামে একটি অনলাইন প্রশিক্ষণ কোর্স চালু করেছে। এই কোর্সের প্রশিক্ষক হিসেবে থাকবে জইশ ই মহম্মদের নেতাদের পরিবারের মহিলা সদস্যরা। যার মধ্যে রয়েছে সংগঠনটির প্রতিষ্ঠাতা মাসুদ আজহার এবং তার কমান্ডারদের আত্মীয়স্বজনরাও। মূলত জিহাদ এবং ইসলামের বিষয়ে প্রশিক্ষণ নিতে আসা মহিলাদের ‘দায়িত্ব’ সম্পর্কে তালিম দেওয়া হবে। অনলাইনে পরিচালিত এই নিয়োগ অভিযান ৮ নভেম্বর থেকে শুরু হওয়ার কথা।

মহিলাদের মগজ ধোলাইয়ের জন্য প্রতিদিন ৪০ মিনিট করে ক্লাস নেওয়া হবে। মাসুদ আজহারের দুই বোন, সাদিয়া আজহার এবং সামাইরা আজহার এই প্রশিক্ষণের নেতৃত্ব দেবে। জঙ্গি সংগঠনের দাবি, এই প্রশিক্ষণ জামাত-উল-মুমিনাতে নবাগতদের যোগ দিতে উৎসাহিত করবে। সূত্রের খবর, মাসুদের ছোট বোন সাদিয়া আজহারকে জামাতের দায়িত্ব দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত মে মাসে ভারতের অপারেশন সিঁদুর অভিযানের ফলে পাকিস্তানের বাহাওয়ালপুরে জইশের সদর দফতরে মাসুদ আজহার পরিবারের বেশ কয়েক জনের মৃত্যু হয়েছিল। সেই সময় মৃত্যু হয়েছিল সাদিয়ার স্বামী ইউসুফ আজহারেরও।

Post Views: 104

Continue Reading

Previous: ভারতের পণ্যে শুল্ক কমাতে পারে ওয়াশিংটন, দাবি রিপোর্টে
Next: প্রয়াত গায়ক-অভিনেতা ঋষভ ট্যান্ডন, শোকের ছায়া সঙ্গীতমহলে

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.