Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • জম্মুকাশ্মীরের রাজ্যের মর্যাদা ফেরানোর দাবিতে সরব ওমর

জম্মুকাশ্মীরের রাজ্যের মর্যাদা ফেরানোর দাবিতে সরব ওমর

Online Desk আগস্ট 15, 2025
omar-d.jpg

ওঙ্কার ডেস্ক: জম্মুকাশ্মীরকে রাজ্যের তকমা ফিরিয়ে দেওয়া হোক, শুক্রবার স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই দাবি করলেন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা। তিনি প্রশ্ন তোলেন, জম্মুকাশ্মীর রাজ্যের মর্যাদা ফিরে পাবে কি পাবে না তা কি ঠিক করবে পহেলগাঁও হামলার জঙ্গি এবং তার প্রভুরা?

শুক্রবার পাকিস্তানের নাম না করে সরব হন ওমর। প্রসঙ্গত, জম্মুকাশ্মীরের রাজ্যের মর্যাদা ফেরানো সংক্রান্ত এক মামলায় বৃহস্পতিবার পহেলগাঁও হামলার কথা উঠেছে ভারতের সুপ্রিম কোর্টে। আর সেই ঘটনার পর ওমরের এমন মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। শুক্রবার ওমর বলেন, ‘আমাদের বলা হয়েছিল জম্মু ও কাশ্মীরকে দেশের অন্য রাজ্যের সঙ্গে সমতুল্য করে তোলা হবে। কিন্তু সত্যিই কি তা হয়েছে? জম্মু ও কাশ্মীরের ভবিষ্যৎ বদলাতে গেলে প্রথম পদক্ষেপ হতে হবে রাজ্যের মর্যাদা।’ জম্মুকাশ্মীরের মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যের মর্যাদা ফেরাতে তিনি সাধারণ মানুশের স্বাক্ষর সংগ্রহ করবেন। তাঁর কথায়, ‘আগামী ৮ সপ্তাহ, আমরা জম্মু ও কাশ্মীরের সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে রাজ্যের মর্যাদা ফেরানোর জন্য সই সংগ্রহ করব। সুপ্রিম কোর্ট মন্তব্য করেছে, জম্মুকাশ্মীরের রাজ্যের মর্যাদা ফেরানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় পহেলগাঁও হামলার কথা বিবেচনা করা উচিত। এটি দুর্ভাগ্যজনক।’ ওমর প্রশ্ন করেন, ‘জম্মুকাশ্মীরের রাজ্যের মর্যাদার বিষয়ে পহেলগাঁওয়ের জঙ্গিরা এবং তার প্রভুরা সিদ্ধান্ত নেবে?’

উল্লেখ্য, ২০১৯ সালের ৫ আগস্ট ভারতের সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করা হয়। যার ফলে রাজ্যের তকমা হারায় জম্মুকাশ্মীর। জম্মুকাশ্মীরকে ভেঙে দেওয়া হয়। জম্মুকাশ্মীর এবং লাদাখকে দু’টি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়। কিন্তু কাশ্মীরিয়তের প্রশ্নে রাজ্যের মর্যাদা ফেরানোর দাবিতে বিভিন্ন সময়ে সরব হয়েছে সেখানকার একাধিক রাজনৈতিক দল।

Post Views: 191

Continue Reading

Previous: ‘যে স্বাধীন ভারতের স্বপ্ন দেখেছিলেন বিপ্লবী অনন্ত সিং……’, স্বাধিনতা দিবসের দিনে লুক প্রকাশ করলেন জিৎ
Next: অস্ট্রেলিয়ায় ভারতীয়দের স্বাধীনতা দিবস উদযাপন ভন্ডুলের চেষ্টা খালিস্তানি গোষ্ঠীর

সম্পর্কিত গল্প

kamal-hasan.png

রাশিয়া থেকে তেল কেনায় ট্রাম্পের ‘অনুমতি’ নিয়ে তুলোধোনা অভিনেতা কামাল হাসানের

Online Desk মার্চ 8, 2026
H-7.jpg

ভবঘুরেদের ঘর, বাঁশবেড়িয়ায় নিরাশ্রয় মানুষদের জন্য আশ্রয়স্থলের উদ্বোধন অনুষ্ঠানে প্রহ্লাদ রায় গোয়েঙ্কা

Online Desk মার্চ 8, 2026
amit-shah-2.png

প্রেসিডেন্টের বঙ্গসফরের বৃতান্ত জানতে চেয়ে মুখ্যসচীবকে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

Online Desk মার্চ 8, 2026

You may have missed

kamal-hasan.png

রাশিয়া থেকে তেল কেনায় ট্রাম্পের ‘অনুমতি’ নিয়ে তুলোধোনা অভিনেতা কামাল হাসানের

Online Desk মার্চ 8, 2026
H-7.jpg

ভবঘুরেদের ঘর, বাঁশবেড়িয়ায় নিরাশ্রয় মানুষদের জন্য আশ্রয়স্থলের উদ্বোধন অনুষ্ঠানে প্রহ্লাদ রায় গোয়েঙ্কা

Online Desk মার্চ 8, 2026
SHANTANU.jpg

মতুয়াগড়ে নয়া রাজনৈতিক সমীকরণ? শান্তনু ঠাকুরের সঙ্গে বৈঠক তৃণমূল বিধায়ক মুকুটমনি অধিকারীর

Online Desk মার্চ 8, 2026
amit-shah-2.png

প্রেসিডেন্টের বঙ্গসফরের বৃতান্ত জানতে চেয়ে মুখ্যসচীবকে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.