Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • পৃথিবীর কোথাও মোহনবাগানের আবেগ নেই জানালেন কামিংস

পৃথিবীর কোথাও মোহনবাগানের আবেগ নেই জানালেন কামিংস

Online Desk আগস্ট 29, 2023
1000342273.jpg

স্পোর্টস ডেস্ক : স্কটল্যান্ড থেকে ইংল্যান্ড হয়ে অস্ট্রেলিয়ায় গিয়েছেন ত তিন দেশেরই ক্লাব ফুটবলে চুটিয়ে খেলেছেন। খেলেছেন স্কটিশ ও অজিদের জাতীয় দলের হয়েও। এখন তিনি এসেছেন ভারতের ক্লাব ফুটবল মাতাতে। এর আগে যে সব দেশগুলিতে খেলেছেন, সেখানে ফুটবলের মান ভারতের চেয়ে ভাল হতে পারে, কিন্তু একটা ব্যাপারে যে কলকাতাই সেরা, এ কথা স্বীকার করতে দ্বিধা করেননি মোহনবাগান সুপার জায়ান্টের নতুন বিদেশি তারকা জেসন কামিংস। তিনি একবাক্যে স্বীকার করেন কলকাতার সমর্থকদের মতো এমন আবেগপ্রবণ, প্রাণোচ্ছ্বল ও স্বতস্ফূর্ত সমর্থক তিনি আর কোনও দেশে দেখেননি।

ইন্ডিয়ান সুপার লিগের ইউটিউব চ্যানেলে ‘ইন দ্য স্ট্যান্ডস’ অনুষ্ঠানে কামিংস বললেন,এখানকার ফুটবলপ্রেমীরা কতটা আবেগপ্রবণ। সত্যি বলতে, এর আগে আমার সঙ্গে এমন কখনও হয়নি”।

এ-লিগে সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের হয়ে খেলে ২০২২-২৩ মরশুমে ২৯টি ম্যাচে ২১টি গোল করেন ও ছ’টি গোলে অ্যাসিস্ট করেন তিনি। লিগের চারটি ম্যাচে জোড়া গোল করেন কামিংস এবং ফাইনালে মেলবোর্ন সিটি-র বিরুদ্ধে হ্যাটট্রিক করে দলকে ৬-১-এ জিতে চ্যাম্পিয়ন হতে সাহায্যও করেন। এই ক্লাবের হয়ে মোট ৫০টি ম্যাচ খেলে ৩১টি গোল করেন তিনি। অ্যাসিস্ট করেছেন ১২টি গোলে। ক্লাব ফুটবলে এ পর্যন্ত সাড়ে তিনশোরও বেশি ম্যাচ খেলে ১৪৫টি গোল ও ৪৮টি অ্যাসিস্ট রয়েছে তাঁর। যেখানেই সুযোগ পেয়েছেন, নিজের জাত চিনিয়ে দেওয়ার চেষ্টা করেছেন ২৭ বছর বয়সী কামিংস। কলকাতায় এসেও ইতিমধ্যেই চারটি ম্যাচে তিনটি গোল করে ফেলেছেন তিনি।তাঁর ভারতে ফুটবল খেলতে আসার অন্যতম কারণ যে এখানকার সমর্থকেরা, তা জানিয়েই কামিংস জানান, তাঁর কাছ থেকে যেমন সমর্থকদের প্রত্যাশা অনেক, তেমনই সমর্থকদের কাছ থেকেও তাঁর প্রত্যাশা অনেক। তিনি বলেন, “ভারতে আসার প্রস্তাবটা আমার খুব রোমাঞ্চকর লেগেছিল। আর আমি নিজেকে চ্যালেঞ্জের মুখে ফেলতে ভালবাসি। ভিডিওতে দেখেছিলাম, এই ক্লাবের যে ঐতিহ্য রয়েছে। এটা একটা ইতিহাস, এটা সত্যিই এক প্রতিষ্ঠিত ক্লাব। বিভিন্ন প্রজন্মের সমর্থক রয়েছে। যখন দেখলাম এখানকার সমর্থকদের আবেগ সীমাহীন। ওরাই আমার কাজটা সহজ করে দেয়, ওরা রোজ আমাকে মেসেজ করত। ওরা আমার টুইটারে, ইনস্টাগ্রামে চলে আসে এবং প্রতিদিন মেসেজ পাঠাতে শুরু করে। আমার মনে হল, এ সবের মধ্যে নিজেকে জড়িয়ে নেওয়া উচিত। এখানে এসে এই ক্লাবের অন্যতম কিংবদন্তি হয়ে উঠতে চাই আমি! এটাই এখানে আসার কারণ”!

সমর্থকদের উদ্দেশ্যে যে বার্তা দিয়ে শেষ করেন তিনি, তা হল, “আমরা প্রতিটা ট্রফি জিততে চাই এবং সে জন্য আমরা নিজেদের উজাড় করে দেব। আমাদের শুধু চাই তোমাদের সমর্থন, জানি তোমরা আমাদের তা দেবে। জয় মোহনবাগান।’

Post Views: 66

Continue Reading

Previous: পঞ্চায়েতের বেনিয়ম ধরতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখবেন বিচারপতি
Next: বামফ্রন্ট্র, কংগ্রেস, বিজেপির না! সর্বদলীয় বৈঠকে থাকছে শুধু লিবারেশন ও এসইউসিআই

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.