Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • সাঁওতালি মাধ্যম স্কুলে শিক্ষক নিয়োগের দাবিতে বিক্ষোভ ঝাড়গ্রামে

সাঁওতালি মাধ্যম স্কুলে শিক্ষক নিয়োগের দাবিতে বিক্ষোভ ঝাড়গ্রামে

Online Desk জানুয়ারি 27, 2025
gherao-jhargram.jpg

অরূপ ঘোষ, ওঙ্কার বাংলা: স্কুল আছে কিন্তু শিক্ষক নেই। ঝাড়গ্রাম জেলার একাধিক সাঁওতালি মাধ্যম স্কুলে তাই শিক্ষক নিয়োগের দাবিতে বিক্ষোভ দেখাল আদিবাসী ছাত্র সংগঠন। সোমবার ঝাড়গ্রামে ডিআই অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান তাঁরা।
বিক্ষোভকারীদের দাবি, ঝাড়গ্রাম জেলার বিনপুর দুই ব্লকের দর্পশিলা সরকারি স্কুলে এক জনও শিক্ষক নেই। দর্পশিলা-সহ ঝাড়গ্রাম জেলার সাঁওতালি মাধ্যম স্কুলগুলিতে দ্রুত শিক্ষক নিয়োগের দাবি জানান তাঁরা। সোমবার বিক্ষোভ কর্মসূচিতে ছাত্র-ছাত্রীদের পাশাপাশি অভিভাবক ও ছাত্র সংগঠনের কর্মী সমর্থকরা সামিল হন।
আদিবাসী ছাত্র সংগঠনের পক্ষ থেকে মহেন্দ্র সরেন জানান, ২০২২ সাল থেকে সাঁওতালি মাধ্যম স্কুল-কলেজের শিক্ষক নিয়োগ করার জন্য ডিআই, জেলাশাসক, শিক্ষাভবনে একাধিকবার লিখিতভাবে জানানো সত্বেও কোনও শিক্ষক নিয়োগ করা হয়নি। বিনপুর দুই ব্লকের দর্পশিলা সরকারি স্কুলে একজনও শিক্ষক নেই, ছেলেমেয়েরা নিজেদের চেষ্টায় পড়াশুনো করছে, অষ্টম থেকে যারা নবম শ্রেণীতে উঠেছে তারা কীভাবে পড়াশুনো করবে? সেই প্রশ্ন তোলেন তিনি। শুধু দর্পশিলা নয় ঝাড়গ্রাম জেলার প্রতিটি সাঁওতালি মাধ্যম স্কুলগুলিতে কোনও শিক্ষক নেই বলে অভিযোগ। তাদের দাবি না মানা হলে লাগাতার আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দেয় আদিবাসী ছাত্র সংগঠন।

Post Views: 135

Continue Reading

Previous: নদীয়ায় উদ্ধার হওয়া বাঙ্কার কাণ্ডে আজ আদালতে রিপোর্ট দাখিল বিএসএফএর
Next: রুক্মিণীর পর সৃজিতের ছবিতে বিনোদিনী হচ্ছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, সোশাল মিডিয়ায় ছবি শেয়ার করলেন প্রযোজক

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.