Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বেলপাহাড়ির পাহাড় পুজো, কদর বাড়ছে জঙ্গলমহলে লোকসংস্কৃতির

বেলপাহাড়ির পাহাড় পুজো, কদর বাড়ছে জঙ্গলমহলে লোকসংস্কৃতির

Online Desk জুলাই 5, 2025
JH-3.jpg

অরূপ ঘোষ, ঝাড়গ্রাম : জঙ্গলমহলের আদিবাসী সম্প্রদায়ের মানুষ পাহাড়সুন্দরীকে দেবতা রুপে পুজো করেন। কারণ তাঁদের বিশ্বাস, পাহাড়কে পুজো করলে ক্ষেত হয়ে ওঠে শস্য-শ্যামলা। এই পুজোতে ছাগল, হাঁস, মুরগির বলির চল রয়েছে। এছাড়া গ্রীষ্মকালীন ফল আম, জাম, কাঁঠাল ইত্যাদি সহযোগে এই পুজো নিবেদন করে। পাহাড়ের এই পুজো দেখতে প্রছুর মানুষের ভিড় হয়। জঙ্গলমহলবাসীরা মেতে ওঠেন এই উৎসবে। এছাড়াও অন্যান্য সম্প্রদায়ের মানুষও জড়ো হন। ভিড় জমান পর্যটকরাও। সব মিলিয়ে জমজমাট আকার নেয় এই পাহাড় পুজো।

মুলত অম্বুবাচির পর একেবারে বর্ষার শুরুতে এই উৎসব শুরু হয় ঝাড়গ্রাম বেলপাহাড়িতে। ফলে গ্রীষ্মের দাবদাহে জরা জীর্ণ গাছগুলো সতেজ হয়ে ওঠে। ঘাগরা, হুদহোদি, গাড়রাশিনি , হাতিপাথরের মতো ঝর্নাগুলির সৌন্দর্য এই সময়ে আরও বেড়ে যায়। যা পর্যটকের কাছে উপরিপাওনা। যে কারণে বর্ষার সময় পাহাড়ি এলাকায় পর্যটকদের ভিড় দ্বিগুণ হয়।

ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক শিবাশিস চট্টোপাধ্যায় বলেন, “এখানকার আদিবাসী সম্প্রদায়ের মানুষের বিশ্বাস থেকেই পাহাড় পুজো চলে আসছে বছরের পর বছর ধরে। এর একটা আলাদা আকর্ষণ রয়েছে। আগে অন্তরালেই ছিল এই উৎসব।
সোশ্যাল মিডিয়ার কল্যাণে পাহাড় পুজোর পরিচিতি তৈরি হয়েছে”। এই সময় ঝাড়গ্রামের আবহাওয়াও অনেকটা ভালো হয়। সব মিলিয়ে একেবারে উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে। তার উপরে সপ্তাহান্ত। জেলার পর্যটকের ভিড় উপচে পড়েছে। আগামী পাহাড় পুজোর তারিখ গুলিতেও ভালোই বুকিং রয়েছে।

শনিবার বেলপাহাড়ির গাড়রাশিনি পাহাড়কে পুজো করা হয়। পাহাড় পুজোকে কেন্দ্র করে বসে মেলাও। গাড়রাশিনি পাহাড়ের পার্শ্ববর্তী আগুইবিল, তুলসীবনি, খজপাথর, বেংবুটা, গোহালবেড়া সহ বিভিন্ন এলাকার মানুষের ভিড় উপচে পড়ে।

Post Views: 208

Continue Reading

Previous: জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের ফোনালাপের পর রাশিয়ার বিমানঘাঁটিতে আঘাত ইউক্রেনের
Next: ভারত বিরোধী অবস্থান অতীত, মালদ্বীপের স্বাধীনতা দিবসে প্রধান অতিথি মোদী

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.