Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের ফোনালাপের পর রাশিয়ার বিমানঘাঁটিতে আঘাত ইউক্রেনের

জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের ফোনালাপের পর রাশিয়ার বিমানঘাঁটিতে আঘাত ইউক্রেনের

Online Desk জুলাই 5, 2025
zelensky-1.jpg

ওঙ্কার ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার এই ফোনালাপের পর রাশিয়ার বিমানঘাঁটি লক্ষ্য করে বোমা ছুঁড়েছে ইউক্রেনের বাহিনী। আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, জেলেনস্কিকে রক্ষাকবচ দিতে পারেন ট্রাম্প। সম্ভবত সেই কারণে আরও সাহসী হয়ে উঠেছেন জেলেনস্কি।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের কথা হয়েছে। শুক্রবারই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সূত্রের খবর, সেই ফোনালাপ থেকে যুদ্ধ থামানোর বিষয়ে কোনও সমাধান উঠে আসেনি। আর তার পরেই জেলেনস্কির সঙ্গে কথা বললেন ট্রাম্প। ইউক্রেন সেনার তরফে জানানো হয়েছে, রাশিয়ার ভরোনেজ প্রদেশে বোরিসোগ্লেব্‌স্ক সামরিক বিমানঘাঁটিতে আঘাত হানা হয়েছে। শনিবার সেই আঘাতে বিমানঘাঁটির গ্লাইড বম্বের গুদাম এবং একটি প্রশিক্ষণরত বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। উল্লেখ্য, রাশিয়ার যে বিমানঘাঁটিতে আক্রমণ করেছে জেলেনস্কি বাহিনী, সেখানেই রয়েছে এসইউ-৩৪, এসইউ-৩৫এস এবং এসইউ-৩০এসএম বিমান। ইউক্রেনে হামলা চালাতে এগুলিই ব্যবহার করত রাশিয়া।

উল্লেখ্য, ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলার পর ট্রাম্প জানিয়েছিলেন, রুশ প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে তিনি হতাশ। যদিও জেলেনস্কির সঙ্গে ফোনালাপের পর ট্রাম্প জানান, আমাদের খুব ভাল কথা হয়েছে। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামবে কি না সে বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে মার্কিন প্রেসিডেন্ট জানান এ বিষয়ে তিনি কিছু বলতে পারবেন না।

Post Views: 254

Continue Reading

Previous: বাড়ির সামনেই দুষ্কৃতীদের গুলি, পাটনায় বিজেপি নেতা খুন
Next: বেলপাহাড়ির পাহাড় পুজো, কদর বাড়ছে জঙ্গলমহলে লোকসংস্কৃতির

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.