Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বাড়ির সামনেই দুষ্কৃতীদের গুলি, পাটনায় বিজেপি নেতা খুন

বাড়ির সামনেই দুষ্কৃতীদের গুলি, পাটনায় বিজেপি নেতা খুন

Online Desk জুলাই 5, 2025
BJP-PATNA.jpg

ওঙ্কার ডেস্ক : ২০১৮ সালে ছেলে গুঞ্জন খেমকাকে খুন করে আততায়ীরা। সেই ঘটনার সঙ্গে যুক্ত অপরাধীরা এখনও অধরা। এবার গুঞ্জনের বাবা ও বিজেপি নেতা গোপাল খেমকাকে খুন করল দুষ্কৃতীরা। শুক্রবার রাতে বিহারের পাটনার অভিজাত গান্ধীময়দান এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাত ১১টা ৪০ মিনিট নাগাদ নিজের গাড়ি থেকে নামার পরেই গোপালকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। তারা বাইকে চেপে এসেছিল বলে জানা গিয়েছে। গুলিবিদ্ধ অবস্থায় কিছুক্ষণের মধ্যে গোপালের মৃত্যু হয়। উল্লেখ্য, গোপাল খেমকা ছিলেন মাগধ হাসপাতালের কর্ণধার এবং ব্যাঙ্কিপুর ক্লাবের ডিরেক্টর। এদিন রাতে টুইন টাওয়ার আবাসনের সামনে এই নৃশংস ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে পাটনা সিটি এসপি দীক্ষা কুমারী বলেন, ‘৪ জুলাই রাত ১১টা নাগাদ দুষ্কৃতীরা গোপাল খেমকাকে গুলি করে খুন করে। গোটা এলাকা ঘিরে তদন্ত চলছে। ঘটনাস্থল থেকে একটি বুলেট ও একটি কার্তুজের খোল উদ্ধার হয়েছে।’

এই ঘটনায় বিহারে মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। বিহারের শাসক দল জেডিইউ এবং মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে নিশানা করেছেন পূর্ণিয়ার নির্দল সাংসদ পাপ্পু যাদব ওরফে রাজেশ রঞ্জন। এক্স হ্যান্ডেলে তিনি নীতিশকে নিশানা করে লিখেছেন, ‘বিহার এখন অপরাধীদের স্বর্গ! নীতীশজি, দয়া করে বিহারকে ছেড়ে দিন!’ উল্লেখ্য, ২০১৮ সালে গোপাল খেমকার ছেলে গুঞ্জন খেমকাকেও দুষ্কৃতীরা গুলি করে খুন করেছিল। সেই ঘটনার তদন্ত এখনও শেষ হয়নি।

Post Views: 249

Continue Reading

Previous: দার্জিলিঙে যাত্রী বোঝাই টয়ট্রেন লাইনচ্যুত
Next: জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের ফোনালাপের পর রাশিয়ার বিমানঘাঁটিতে আঘাত ইউক্রেনের

সম্পর্কিত গল্প

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.