Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ভারত বিরোধী অবস্থান অতীত, মালদ্বীপের স্বাধীনতা দিবসে প্রধান অতিথি মোদী

ভারত বিরোধী অবস্থান অতীত, মালদ্বীপের স্বাধীনতা দিবসে প্রধান অতিথি মোদী

Online Desk জুলাই 5, 2025
modi-moizzu.jpg

ওঙ্কার ডেস্ক: আগামী ২৬ জুলাই মালদ্বীপের ৬০ তম স্বাধীনতা দিবস। সেদেশের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। প্রসঙ্গত, গত বছর মালদ্বীপের রাষ্ট্রপতি মহম্মদ মইজ্জু ভারত বিরোধী কথা বলে সংবাদ শিরোনামে এসেছিলেন। যদিও পরে নিজের সেই অবস্থান থেকে সরে আসেন মইজ্জু।

সূত্রের খবর, মালদ্বীপের বিদেশমন্ত্রী দিল্লি এসে গত মাসে সরকারি ভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়ে গিয়েছেন। আমন্ত্রণপত্র সরাসরি মোদীর হাতে তুলে দিয়ে গিয়েছেন তিনি। তার আগে গত বছর মইজ্জু ভারত সফরে এসেছিলেন। সে বারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মৌখিক ভাবে আমন্ত্রণ জানিয়ে গিয়েছিলেন তিনি। প্রসঙ্গত মইজ্জু গত বছর মালদ্বীপের রাষ্র্ পতি হিসেবে দায়িত্ব নেন। তার পরেই তিনি ভারত বিরোধিতায় সুর চড়ান। এমনকি সে দেশ থেকে ভারতীয় সেনাদের ফেরত পাঠান। মালদ্বীপের বন্দর ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি করেন তিনি। পাশাপাশি ভারতীয় পণ্যের উপরও কঠোর শর্ত আরোপ করা হয়। কিন্তু সেই সমস্ত সিদ্ধান্তের পিছনে অন্য সমীকরণ কাজ করেছে বলে মত আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকদের। অতিরিক্ত চিন-প্রীতির কারণে তখন এমন অবস্থান নিয়েছিলেন মইজ্জু। কিন্তু পরে মোহভঙ্গ হয়। চিনের কাছ থেকে নেওয়া ঋণ শোধ করতে গিয়ে কার্যত নাভিশ্বাস উঠেছে মইজ্জুর দেশের। ভারত সফরে এসে তিনি বিপুল অঙ্কের অনুদানের প্রতিশ্রুতি আদায় করে নিয়ে গিয়েছেন নয়াদিল্লির কাছ থেকে।

পর্যবেক্ষকদের মতে, মইজ্জুর অবস্থান বদল বাংলাদেশের জন্য শিক্ষণীয়। কারণ ক্ষমতার কুর্সিতে বসার পর ভারতের সঙ্গে বাংলাদেশের দূরত্ব তৈরি হয়েছে। বেজিং এর দিকে বেশি ঝুঁকছে ঢাকা। এর ফলে শ্রীলঙ্কার মতো পরিণতি বাংলাদেশের হতে পারে।

Post Views: 281

Continue Reading

Previous: বেলপাহাড়ির পাহাড় পুজো, কদর বাড়ছে জঙ্গলমহলে লোকসংস্কৃতির
Next: বঙ্গে বর্ষার চেনা রূপ, আগামী মঙ্গলবার পর্যন্ত চলবে বৃষ্টি

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.